1. dailyainerkantho@gmail.com : admin :
নেত্রকোণায় বারহাট্টায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন - dailyainerkantho
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ২:০৭|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

নেত্রকোণায় বারহাট্টায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ওমর ফারুক আহমেদ
  • Update Time : শনিবার, জুন ১৩, ২০২৬,
  • 122 Time View

 

নেত্রকোণায় বারহাট্টায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধি :
নেত্রকোণার বারহাট্টায় প্রতিবেশীর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টায় বারহাট্টা প্রেস ক্লাবে মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়।

ভুক্তভোগী আরাফাত ইসলামের পক্ষে লিখিত বক্তব্যে পেশ করেন আরিফুল ইসলাম।বক্তব্যে বলা হয় আমি ভুক্তভোগী আরাফাত ইসলাম ২০২৫ সালে এস,এস,সি পরীক্ষা দিয়েছি।আমাদের গ্রামের মোঃ লজ্জত আলীর মেয়ে মোছাঃ সাবিনা আক্তার আমি সহ আরো ৬-৭ জনের বিরুদ্ধে ময়মনসিংহ বিজ্ঞ জেলা ও দায়রা জজ সাইবার ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেছেন।যাহার মোকদ্দমা নং ১৮/২০২৬। যাহা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।উল্লেখিত মামলার বাদী সাবিনা আক্তার তার নিজস্ব ও পারিবারিক উদ্দেশ্য হাসিলের জন্য আমার বিরুদ্ধে মামলা করেছে।দীর্ঘদিন ধরে তার পরিবারের সাথে আমার পরিবারের বিভিন্ন বিষয়াদি নিয়ে নিয়ে ঝামেলা চলমান।এমনকি বেশ কয়েকটি মামলাও হয়েছে।প্রতিটি মামলার রায় আমাদের পক্ষে হয়েছে।যখন কোনভাবেই আমার আমার পরিবারকে হেয় করতে পারছে না তখন আমার নামে এই রকম একটি জঘন্য মামলা দায়ের করেছে।আমি এই মামলার সঠিক তদন্ত চাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মামলার ১ নং স্বাক্ষী মোঃ ইফতি মিয়া ও ৩নং স্বাক্ষী কামরুল মিয়া।

মামলার ১নং স্বাক্ষী তার বক্তব্যে বলেন আমি এই ঘটনার বিষয়ে কিছুই জানিনা।অথচ আমাকে মামলার ১নং স্বাক্ষী করা হয়েছে।আমি এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।আর যাতে কোন পরিবার এমন মামলার স্বীকার না হয় সেজন্য এটার সঠিক তদন্ত এবং বিচার চাই।

মামলার ৩নং স্বাক্ষী বারহাট্টা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কামরুল মিয়া তার বক্তব্যে জানান আমাকে মামলার স্বাক্ষী করা হল অথচ আমি এই ঘটনার কিছুই জানিনা।কোন সন্দেহ নেই যে এই মামলাটি ভুয়া।এই দুটি পরিবারের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলছিল।আমরা গ্রামবাসী পূর্বেও এদের নিয়ে অনেক সালিস করেছি।সালিসে ভুয়া মামলার বাদী সালিস মানতে চায়না।তাই আমি নিজেও এমন ভুয়া মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।কারণ আজ সাইদের বিরুদ্ধে হয়েছে কাল আরেকজনের বিরুদ্ধে হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com