1. dailyainerkantho@gmail.com : admin :
তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:৪৯|
শিরোনামঃ
পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন

খাদেমুল ইসলাম
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬,
  • 11 Time View

 

তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন

খাদেমুল ইসলাম
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অজ্ঞাত আইডি ও কয়েকটি ফেসবুক আইডির মাধ্যমে স্থানীয় এক আলেম ও ব্যবসায়ী ক্বারী আব্দুর রউফ মুন্সির বিরুদ্ধে সম্মানহানিকর অপপ্রচার, অশ্লীল বার্তা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আমজুয়ানী, কনপাড়াসহ কয়েকটি গ্রামের বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগীর পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

ক্বারী আব্দুর রউফ মুন্সি তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের আমজুয়ানী এলাকার মৃত তরিম উদ্দিনের ছেলে। তিনি ব্যবসার সঙ্গে যুক্ত।

মানববন্ধনে আব্দুর রউফ অভিযোগ করেন, এমদাদুল হকসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। তার অভিযোগ, গত ৩ সেপ্টেম্বর মসজিদ আলেম রাতে তাকে বেধে রেখে মারধর, পুকুরের পানিতে মাথা চেপে ধরে হত্যার চেষ্টা, গলায় ছুরি ঠেকিয়ে হুমকি এবং অপমানজনক ভিডিও ধারণ করা হয়।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন রাত আনুমানিক ১১টার দিকে তিনি সাতমোড়া এলাকায় এক ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা ধার নেন। ব্যবসার ৩ লাখ ৪০ হাজার টাকাসহ মোট ৫ লাখ ৪০ হাজার টাকা নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হলে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন তার পথরোধ করেন। এ সময় তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় এবং সঙ্গে থাকা ব্যাগ থেকে ৫ লাখ ৪০ হাজার টাকা নিয়ে নেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও অভিযোগ করেন, একপর্যায়ে তাকে রাস্তার পাশের একটি পুকুরে ফেলে দিয়ে পানিতে মাথা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। পরে কয়েকজন তাকে টেনে একটি বাড়িতে নিয়ে গিয়ে গরু বাঁধার রশি দিয়ে আমগাছের সঙ্গে বেঁধে রাখেন। সেখানে ধারালো ছুরি গলায় ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

আব্দুর রউফের অভিযোগ, চাঁদা না দিলে তাকে হত্যা করে মরদেহ সীমান্ত এলাকায় ফেলে দেওয়া এবং নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে তার পাগড়ি খুলে ফেলা, দাড়ি টেনে কাদায় মাখিয়ে দেওয়া এবং গলায় জুতার মালা পরিয়ে অপমানের পাশাপাশি একজন নারীকে রশি দিয়ে বেঁধে তার সঙ্গে ভিডিও ধারণ করা হয় বলেও দাবি করেন তিনি।

স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে অসুস্থ অবস্থায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ভুক্তভোগী।

আব্দুর রউফ আরও দাবি করেন, ঘটনার পরও অভিযুক্তদের একজন তার কাছে চাঁদার টাকা দাবি করেন এবং টাকা না দিলে তাকে জুতার মালা পরানো ও রশি দিয়ে বাঁধা অবস্থার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। একই সঙ্গে বিভিন্ন ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে অপপ্রচার ও সম্মানহানিকর বক্তব্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় আব্দুর রউফ বাদী হয়ে গত ১৫ সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় মামলা করেন। মামলায় এমদাদুল হক (৩৫) কে প্রধান আসামি করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৩৭৯, ৩৮৫, ৩৫৫, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারাসহ সাইবার সুরক্ষা আইনের ২৫(২) ও ২৭ ধারার অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে অন্য আসামিরা হলেন—সলেমান আলী (২৮), তানভীর মাহামুন শাকিব (২৫), সাইদুল ওরফে কাসিম (৪০), হাচিনুর (২৫), বাছেদুল (২১), হারুন (২৬), মানিক (২৫), আমিরুল (৩০) ও সামিউল (৩০)। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা একজন আলেমকে মারধর, বেঁধে রেখে নির্যাতন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

স্থানীয় বাসিন্দা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তারুল হক মুকু বলেন, “ঘটনাটিতে আমিও তীব্র প্রতিবাদ জানাই। এভাবে একজন আলেমকে মারধর করে বেঁধে রেখে নির্যাতন করা চরম অমানবিক। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার প্রত্যাশা করছি।”

আব্দুর রউফ বলেন, তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চান। একই সঙ্গে তার হারানো অর্থ উদ্ধারের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে যারা মিথ্যাচার ও অপপ্রচার চালিয়েছেন, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পঞ্চগড় সদর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার অভিযোগগুলো তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com