1. dailyainerkantho@gmail.com : admin :
প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ - dailyainerkantho
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ১২:৫৯|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

মিরু হাসান
  • Update Time : রবিবার, আগস্ট ২, ২০২৬,
  • 82 Time View

 

প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

মিরু হাসান, বগুড়া জেলা
বগুড়ার আদমদীঘি উপজেলায় প্রেমের সম্পর্কের পর বিয়ে করা এক নারী তার স্বামীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, মারধর, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী মোছাঃ মুক্তি (৩০)। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামী মোঃ কাজী স্বজন (মোবাইল: ০১৭৭৫-০৪৮৭৭২), পিতা- মোঃ কাজী আসলাম, সাং: সান্দিড়া: থানা: আদমদীঘি, জেলা: বগুড়া।
লিখিত অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে গত ২৯ \৯\২০২৫ তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর অভিযুক্ত তার পূর্বের স্ত্রীকে জোরপূর্বক তালাক দিলেও তালাকের কাগজ অভিযোগকারীর কাছে হস্তান্তর করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বিয়ের পর বিভিন্ন অজুহাতে অভিযোগকারীর কাছ থেকে ১ লাখ ৮৫ হাজার টাকা গ্রহণ করেন অভিযুক্ত। পরে ফেসবুক আইডি ও পাসওয়ার্ড নিয়ে আরও ৬ হাজার টাকা আত্মসাৎ করেন বলেও অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, বিষয়টি জানতে পেরে অভিযোগকারী ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করলে অভিযুক্ত ক্ষুব্ধ হয়ে তার সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। গত ২৩ জুলাই ২০২৬ বিকেল ৪টার দিকে অভিযুক্ত অভিযোগকারীকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত অভিযোগকারীর কাছে ১২ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর মেয়েকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদমদীঘি থানার কাছে আবেদন করেছেন।
তবে উল্লেখ্য, এটি অভিযোগকারীর লিখিত অভিযোগের ভিত্তিতে প্রস্তুতকৃত প্রতিবেদন। অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি এবং বিষয়টি তদন্তাধীন।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com