1. dailyainerkantho@gmail.com : admin :
বগুড়ায় ব্যাংকারকে অপহরণ-জিম্মি করে ছিনতাই, সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা; আটক ২!! - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১১:০৭|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

বগুড়ায় ব্যাংকারকে অপহরণ-জিম্মি করে ছিনতাই, সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা; আটক ২!!

মিরু হাসান
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬,
  • 56 Time View

 

বগুড়ায় ব্যাংকারকে অপহরণ-জিম্মি করে ছিনতাই, সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা; আটক ২!!

মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় এক ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, মারধর ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে সাবেক এনসিপি নেতা শওকত ইমরানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বগুড়া শহরের ছিলিমপুর দক্ষিণপাড়ার বাসিন্দা ব্যাংকার মো. আশরাফুল ইসলামকে অপহরণ করে জিম্মি করা হয়। এ সময় তাঁকে মারধর ও ধারালো ছুরি দিয়ে ভয় দেখিয়ে নগদ টাকা এবং বিকাশের মাধ্যমে অর্থ নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া তাঁর মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), এটিএম কার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী আশরাফুল ইসলাম বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেন। মামলাটি সদর থানার মামলা নম্বর-২০ হিসেবে নথিভুক্ত হয়েছে।

পুলিশ জানায়, মামলার প্রধান অভিযুক্ত শওকত ইমরানকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে শনিবার (৮ আগস্ট) রাতে বগুড়া সদর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে মামলার দুই সহযোগীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রধান অভিযুক্তসহ অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তবে মামলায় আনা অভিযোগের বিষয়ে অভিযুক্ত শওকত ইমরানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com