1. dailyainerkantho@gmail.com : admin :
হরিণাকুণ্ডুতে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড" - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১০:৪০|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

হরিণাকুণ্ডুতে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড”

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬,
  • 52 Time View

 

হরিণাকুণ্ডুতে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড”

হরিণাকুন্ডু সংবাদদাতা :
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাদকবিরোধী যৌথ অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রদীপ্ত রায় দীপনের নেতৃত্বে ও ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব বিশ্বাসের সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে ৮৩ পিস ইয়াবাসহ সবুজ হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। একই দিন পৃথক অভিযানে ফলসী ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে গাঁজা সেবনরত অবস্থায় কামাল বাসার নামের অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। কামাল বাসার ওই গ্রামের মহির উদ্দিনের ছেলে।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হলে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও প্রদীপ্ত রায় দীপন। আদালতের বিচারে ইয়াবাসহ গ্রেপ্তার সবুজ হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং গাঁজা সেবনের দায়ে কামাল বাসারকে ১ মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।
দণ্ড প্রদানের পর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে জব্দকৃত ৮৩ পিস ইয়াবা, উদ্ধারকৃত গাঁজা এবং সেবনের আলামত জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন বলেন, “উপজেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা হয়েছে। তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা ও হরিণাকুণ্ডুকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসনের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com