1. dailyainerkantho@gmail.com : admin :
তেঁতুলিয়ায় পৈতৃক জমি দখলের অভিযোগ, ফসল নষ্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ৯:৪৩|
শিরোনামঃ
মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা

তেঁতুলিয়ায় পৈতৃক জমি দখলের অভিযোগ, ফসল নষ্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি
  • Update Time : রবিবার, আগস্ট ৩০, ২০২৬,
  • 39 Time View

 

তেঁতুলিয়ায় পৈতৃক জমি দখলের অভিযোগ, ফসল নষ্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রভাবশালী চক্রের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি অসহায় পরিবারের

পঞ্চগড় জেলা প্রতিনিধি তেঁতুলিয়া দর্জিপাড়া
পৈতৃক জমি দখলের চেষ্টা, একের পর এক হয়রানিমূলক মামলা এবং জমিতে রোপণ করা ফসল নষ্ট করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে তেঁতুলিয়ার একটি অসহায় পরিবার। নিজেদের সম্পত্তি রক্ষা ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে তেঁতুলিয়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দর্জিপাড়া এলাকার একই পরিবারের সদস্যরা। এতে উপস্থিত ছিলেন চার বোন রমিনা (৫০), জুলেখা (৫৫), তসলিমা (৪০), রহিমা (৪৫) এবং তাদের ভাই আসির (৬০)।

লিখিত বক্তব্যে তারা জানান, তাদের পিতা রেখে যাওয়া দর্জিপাড়া মৌজার ৩৯ খতিয়ানের ১৪১৫ দাগের শতক পৈতৃক জমি নিয়ে তারা দীর্ঘদিন ধরে আইনি লড়াই করে আসছেন। এক পর্যায়ে আদালত তাদের পক্ষে রায় প্রদান করলে তারা আইনানুগভাবে রায়প্রাপ্ত জমির কার্যক্রম সম্পন্ন করেন।

তাদের অভিযোগ, আদালতের রায়ের বাইরে থাকা তাদের পিতার রেখে যাওয়া আরও ২৫ শতক জমি দখলের চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। ওই চক্র পৈতৃক সম্পত্তি থেকে তাদের বঞ্চিত করতে বিভিন্ন সময় ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা দায়ের করে আসছে বলেও দাবি করেন তারা।

ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, সম্প্রতি ওই জমিতে রোপণ করা ফসল কেটে ফেলা হয়েছে। এতে তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। দীর্ঘদিন ধরে চলা এমন হয়রানি ও চাপের কারণে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও সংবাদ সম্মেলনে জানান।

তারা বলেন, চার বোন ও তাদের পরিবারের সদস্যরা নিজেদের ন্যায্য অধিকার রক্ষায় প্রশাসনের সহযোগিতা চান। একই সঙ্গে অবৈধ দখল প্রচেষ্টা বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফসল নষ্টের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলন শেষে ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে তাদের পৈতৃক সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com