1. dailyainerkantho@gmail.com : admin :
তেঁতুলিয়ায় শীত পড়তে শুরু করেছে - dailyainerkantho
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:৩২|
শিরোনামঃ
তেঁতুলিয়ায় শীত পড়তে শুরু করেছে লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি,থানায় জিডি ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক অপপ্রচারের প্রতিবাদে তেঁতুলিয়া দেবনগর ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও খাদ্যবান্ধব ডিলারের সংবাদ সম্মেলন ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম তাহেরপুরে পুকুর খননের সংবাদ প্রকাশের পরে উপজেলা প্রশাসনের অভিযান, ১জনের কারাদন্ড  আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড

তেঁতুলিয়ায় শীত পড়তে শুরু করেছে

খাদেমুল ইসলাম
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬,
  • 10 Time View

 

তেঁতুলিয়ায় শীত পড়তে শুরু করেছে

খাদেমুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক পঞ্চগড়!
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি। কয়েকদিন ধরে তাপমাত্রা ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হিমেল বাতাসে বাড়ছে ঠান্ডা। এরই মধ্যে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বুধবার সকালে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সকালে হালকা কুয়াশার মধ্য দিয়ে সূর্যের আলো ছড়িয়ে পড়লেও ভোরে কাজে বের হওয়া দিনমজুর, চা ও পাথরশ্রমিক, ভ্যানচালক এবং কৃষকদের ঠান্ডার মুখে পড়তে হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার পর উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়ে। রাত থেকে ভোর পর্যন্ত গায়ে চাদর বা কাঁথা জড়াতে হচ্ছে।

শীতের আমেজে স্থানীয় বাজারে বাড়ছে মৌসুমি পিঠার আয়োজন। সন্ধ্যার পর ভাপা ও চিতই পিঠার দোকানে ভিড় করছেন ক্রেতারা। তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যে সর্দি-কাশিসহ বিভিন্ন শীতজনিত সমস্যায় আক্রান্ত হচ্ছেন অনেকে। এসব সমস্যা নিয়ে শিশু ও বয়স্কদের উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান হিমেল বাতাস ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হালকা কুয়াশার প্রভাবে তেঁতুলিয়ার তাপমাত্রা কমতে শুরু করেছে। বৃহস্পতিবার কয়েক দিন ধরে তাপমাত্রা ১৫ থেকে ২০:৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com