1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে অটোরিকশায় ছাগল চুরি, স্থানীয়দের সহায়তায় আটক ৩ - dailyainerkantho
৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৪১|
শিরোনামঃ
জামালগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি-এর কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা মনোহরগঞ্জে অটোরিকশায় ছাগল চুরি, স্থানীয়দের সহায়তায় আটক ৩ এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সুনামগঞ্জ জেলা বিএনিপর চীনা ভাষা শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ অবদান: ‘ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন রিচার্ড ইন্টারন্যাশনাল-এর এমডি মনিরুজ্জামান সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে!! রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ঠাকুরগাঁওয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ খেলোয়াড় বাছাই সম্পন্ন, তারুণ্যের জয়জয়কার। মনোহরগঞ্জে ৩০০শিক্ষার্থীর মধ্যে ২৪৭ জন ফেল, শিক্ষকদের ফুল দিয়ে অভিনব প্রতিবাদ উদ্যোক্তা, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক ও সংগঠক মো. আলিফ রানা পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব সম্মাননা প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ২৮-২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬

মনোহরগঞ্জে অটোরিকশায় ছাগল চুরি, স্থানীয়দের সহায়তায় আটক ৩

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬,
  • 11 Time View

 

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার মনোহরগঞ্জে অটোরিকশায় করে ছাগল চুরির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ১নং বাইশগাঁও ইউনিয়নের ডাবুরিয়া মসজিদের সামনে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোহন চন্দ্র কৃষ্ণের নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় একটি চোরাই ছাগল, ছাগল পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা ও তিনজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন—মোঃ রিয়াজ আহম্মেদ (২২) পিতা-মৃত আবুল কাশেম,০৭নং আজগরা ইউনিয়ন ০২। মোঃ সজীব হোসেন (২৮) পিতা-মৃত জাকির হোসেন ০৪নং গোবিন্দপুর ইউনিয়ন ০৩। মোঃ মোজাম্মেল হোসেন (২৫), পিতা-আবুল বাশার ০৪নং গোবিন্দপুর ইউনিয়ন থানা-লাকসাম।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ জানান,ছাগল চুরির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com