1. dailyainerkantho@gmail.com : admin :
ভয়ংকর সব অভিযোগ উঠছে স্বামীকে কিডনি দান করা সেই স্ত্রীর বিরুদ্ধে। - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৮:৪৫|
শিরোনামঃ
বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী

ভয়ংকর সব অভিযোগ উঠছে স্বামীকে কিডনি দান করা সেই স্ত্রীর বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, জুলাই ২০, ২০২৫,
  • 111 Time View

 

স্ত্রীর কিডনিতে প্রাণে বেঁচে যাওয়া স্বামী সুস্থ হয়ে জড়ালেন পরকীয়ায়—এমন নিষ্ঠুর স্বামীর আচরণে সমাজমাধ্যমে বইছে সমালোচনার ঝড়। স্ত্রীর একপাক্ষিক বক্তব্য শুনে কেউ কেউ ফেলেছেন আবেগের অশ্রু। হ্যাশট্যাগ দিয়ে কেউ কেউ মজাও করেছেন, ‘পুরুষ তাহলে কীসে আটকায়।’ এবার এমন নিষ্ঠুর পাষণ্ড কৃতজ্ঞতাবোধহীন স্বামীর খোঁজে গণমাধ্যমকর্মীরা। দেখাও মিলেছে তার। তবে মোহাম্মদ তারেক নামে সেই স্বামী তুললেন ভিন্ন সুর।

 

সাভারের উম্মে সাহেদীনা টুনির বিরুদ্ধেই পরকীয়ার অভিযোগ স্বামী মোহাম্মদ তারেকের। কিডনি দানের বিষয়টিও যে শুধু স্বামীর প্রতি ভালোবাসা থেকে, বিষয়টি তা নয়। স্বামীর বাড়ির দোতলা অংশ লিখে দেওয়ার শর্তেই কিডনি প্রদানে সম্মত হন টুনি—স্ত্রীর প্রতি এমনই অভিযোগ মোহাম্মদ তারেকের।

একটি গণমাধ্যমে ভিডিও সাক্ষাৎকারে তারেক বলেন, টুনি যখন কিডনি দেওয়ার পরিবর্তে বাড়ির দোতলা লিখে দিতে বলল, তখন আমি সেটা রেজিস্ট্রি করে দিলাম। দোতলা পুরোটাই লিখে দিলাম, যেটার দাম এখন ৬০ লাখ টাকার মতো। তখন সে কিডনি দিলো, ওর মা-বোন তখন অনেক নিষেধ করছিল, তারপরেও সে কিডনি দিলো। কারণ, তখন আমাদের সম্পর্ক অনেক ভালো।

অপারেশন শেষে কয়েক মাসের মধ্যেই টুনির মন-মানসিকতা পরিবর্তন হতে লাগল। মোবাইলের দিকে এত আকর্ষণ যে, টিকটকের ভেতর সে যখন ঢুকল তারপর থেকে একের পর একজনের সঙ্গে সে প্রেম করে। একজন থাইল্যান্ড থেকে চলে আসছে, তার বৌ ছিল, ছাড়াছাড়ি হয়ে গেছে।

তারেকের অভিযোগ—একদিন রাত ১০টার দিকে আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না। না পেয়ে স্ত্রীর পারলার, বাসার ছাদসহ অন্যান্য জায়গা খুঁজে তাকে কোথাও পাচ্ছি না। পরে তিন তলার রাজীব নামে এক ভাড়াটিয়াকে আমার সন্দেহ হলো—ওর সাথে তো টুনি কথাবার্তা বলে। ওদের ফ্ল্যাটের দরজাটা ভেড়ানো, একবারে ছিটকিনি দেওয়া ছিল না। দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে দেখি, আমার স্ত্রী ওই লোকের (রাজীব) সাথে শুয়ে আছে। তখন আমার মাথা ঠিক ছিল না। তাৎক্ষণিক তিন-চারটা চড় দিই এবং রাজীব দৌড়ে পালিয়ে যায়। এটা দুই মাস আগের কথা। আমার স্ত্রীর পরিবার এ বিষয়গুলো সব জানে, তারা কেউ কিছু বলে না।

আপনার নামেও তো আপনার স্ত্রী পরকীয়ার অভিযোগ এনেছে—এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ তারেক বলেন, সে যদি আমার পরকীয়া কোনো প্রমাণ দিতে পারে আমি ফাঁসি নিতে রাজি আছি। আর তার (স্ত্রী টুনি) মোবাইলে এক মাসের হিস্ট্রি ঘেঁটেই আপনি বেশ কিছু পরকীয়ার আলামত পাবেন। অনেকেই (বিশেষজ্ঞ) তো মোবাইল ঘাটে। এটি আমি শতভাগ চ্যালেঞ্জ দিচ্ছি।

 

অনলাইন জুয়া খেলার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে তারেক বলেন, জুয়া কেমনে খেলতে হয় আমি জানি না। অসুস্থ থাকায় কোনো কাজবাজ করতে পারছিলাম না। কিছু একটা করব বলে ভাবছিলাম। আমার ১৮ বছরের ছেলেকে ডেকে বললাম, বাবা, আমাকে অনলাইনে এমন কিছু শিখিয়ে দাও, যেখান থেকে আমি আর্ন করতে পারি। ছেলে আমাকে একটি গেমস দেখাল। যেটি খেলে কয়েন জমা করা যায়, সেই কয়েন নাকি ডলারে রূপান্তর করা যায়। সেটি কোনো জুয়া না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com