1. dailyainerkantho@gmail.com : admin :
বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! - dailyainerkantho
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ১২:৫৮|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

মিরু হাসান
  • Update Time : বুধবার, জুলাই ২৯, ২০২৬,
  • 86 Time View

 

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

মিরু হাসান , বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়া শহরের চকসূত্রাপুর হাড্ডি পট্টি এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দুই হাজার পিস ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত।

ডিবি পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বেহুলা (৩৬), মোছা. বিথী (৩৫) এবং রাব্বি হাসান (২২)-কে আটক করা হয়। অভিযানের সময় তাদের হেফাজত থেকে দুই হাজার পিস টেপেনডাডল ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার বেহুলা মৃত গনি শেখের মেয়ে এবং বিথী ফারুক মিয়ার স্ত্রী। তারা উভয়েই বগুড়া শহরের চকসূত্রাপুর হাড্ডি পট্টি এলাকার বাসিন্দা। অপরদিকে রাব্বি হাসান গাবতলী উপজেলার দাড়াইল বাজার এলাকার আব্দুর রহিমের ছেলে।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, বেহুলার বিরুদ্ধে মাদক-সংক্রান্ত ১০টিসহ মোট ১৫টি মামলা রয়েছে। এছাড়া বিথীর বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার পর তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com