
দৈনিক আইনের কণ্ঠ
হরিনাকুন্ডু উপজেলা প্রতিনিধি
মোঃ খলিলুর রহমান।
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবুবকর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতা মো. আবুল হাসান মাস্টার।
এছাড়াও উপস্থিত ছিলেন সংসদ সদস্যের প্রতিনিধি ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মো. বাবুল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিণাকুণ্ডু উপজেলা শাখার আমীর, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুণ্ডু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াহেদ জোয়ার্দার, হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।