
শোকবার্তা 🤲🤲
১৯ জুলাই শনিবার খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু সাইদ জাতীয় সমাবেশে আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায়
সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে মৃত্যুবরন করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ওনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
তিনি বলেন, মাওলানা আবু সাইদ ছিলেন ইসলামী আন্দোলনের প্রতি নিবেদিত প্রাণ।
আল্লাহ রব্বুল আলামিন তাঁকে শহীদের মর্যাদা দান করুন এবং জান্নাতুল ফেরদাউস নসীব করুন। আমিন।