1. dailyainerkantho@gmail.com : admin :
পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল, দুশ্চিন্তায় ছাত্রীর আত্মহত্যা - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১০:২৫|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল, দুশ্চিন্তায় ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫,
  • 266 Time View

ভোলার তজুমদ্দিনে চলমান এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান প্রথম পত্রের খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখার পর গভীর মানসিক চাপে পড়ে তনু চন্দ্র দাস (১৮) নামে এক পরীক্ষার্থী কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত তনু তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের শায়েস্তাকান্দি গ্রামের শিক্ষক বিতিস চন্দ্র দাস ও গৃহিণী উজ্জলা রাণী দাসের একমাত্র মেয়ে। তিনি তজুমদ্দিন মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন এবং এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

তনুর মা উজ্জলা রাণী জানান, সোমবার ছিল জীববিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা। পরীক্ষা শেষে বাসায় ফিরেই তনু অস্থির হয়ে পড়ে এবং বারবার বলে, ‘আমি আর পাস করব না’ কারণ পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লিখেছে। তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও রাতে আচমকা চিৎকার শুনে রুমে গিয়ে দেখা যায়, পানের বরজের জন্য রাখা কীটনাশক পান করেছে। দ্রুত তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে তাকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই সে মারা যায়।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জুনায়েদ হোসেন জানান, তরুণীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, কীটনাশক পানে তার মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com