1. dailyainerkantho@gmail.com : admin :
কুমিল্লা সাবেক-৯ আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ; যান চলাচল বন্ধ। - dailyainerkantho
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ১২:১৭|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

কুমিল্লা সাবেক-৯ আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ; যান চলাচল বন্ধ।

সহিদ উল্ল্যাহ ডেণী
  • Update Time : বুধবার, আগস্ট ৬, ২০২৫,
  • 279 Time View

 

কুমিল্লা সাবেক-৯ আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ; যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি- সহিদ উল্যাহ ডেনী

“তুর খসড়া তুই নে, আমার ঠিকানা ফিরিয়ে দে”-এমন স্লোগানে বুধবার (৬ আগস্ট) বিকেলে উত্তাল হয়ে ওঠে কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড। কুমিল্লা সাবেক-৯ আসনের সীমানা পুনর্বিন্যাসের খসড়ার প্রতিবাদে হাজারো মানুষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচিতে অংশ নেন।

বুধবার বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৫টা ৪০ মিনিট পর্যন্ত প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সদর দক্ষিণ, লালমাই ও কুমিল্লা মহানগর দক্ষিণ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নেন। সবার দাবি ছিল এক-সাবেক-৯ (সদর দক্ষিণ, মহানগর দক্ষিণ ১৯-২৭ নং ওয়ার্ড ও নবগঠিত লালমাই উপজেলা) আসনের ঐতিহাসিক কাঠামো পুনর্বহাল করতে হবে।

সদর দক্ষিণ, লালমাই ও কুমিল্লা মহানগর দক্ষিণ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নেন। সবার দাবি ছিল এক-সাবেক-৯ (সদর দক্ষিণ, মহানগর দক্ষিণ ১৯-২৭ নং ওয়ার্ড ও নবগঠিত লালমাই উপজেলা) আসনের ঐতিহাসিক কাঠামো পুনর্বহাল করতে হবে।

সম্প্রতি নির্বাচন কমিশন দেশের ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করে, যার মধ্যে কুমিল্লার তিনটি আসনও রয়েছে। এতে সাবেক কুমিল্লা-৯ আসনের কাঠামো ভাঙার প্রস্তাব আসায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দেয়। আন্দোলনকারীদের অভিযোগ, বহুবার বিভাজনের শিকার এই আসনের জনগণ এবার আর মেনে নেবে না।

বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মুহাম্মদ আখতার হোসেন। তিনি বলেন, “এই আন্দোলন শুধু একটি আসনের জন্য নয়-এটা জনগণের অস্তিত্ব ও ভোটাধিকার রক্ষার লড়াই।”

সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক জহিরুল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো. আমান উল্লাহ আমান, মো. ইউসুফ আলী মীর পিন্টু, সদর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল মজুমদার, হানিফ মিয়া, সোহেল মজুমদার, দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক সদস্য নাজমুল হাসান রনি, ছাত্রদল সমন্বয়ক নূর মোহাম্মদ প্রমুখ।

বক্তারা বলেন, “এই খসড়া বাতিল না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। জনগণের নির্বাচনী অধিকার রক্ষায় আমরা এক চুলও পিছপা হব না।”

সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী ১২ আগস্ট লালমাই ও ১৩ আগস্ট সদর দক্ষিণে বৃহৎ জনসভা আয়োজন করবে বিএনপি ও সর্বদলীয় সংগ্রাম কমিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com