1. dailyainerkantho@gmail.com : admin :
ঢাকায় ওয়্যারলেস বার্তায় আন্দোলনকারীদের গুলি করতে নির্দেশ দিয়েছিলেন হাবিবুর রহমান। - dailyainerkantho
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ৭:১০|
শিরোনামঃ
ইবির শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটি’র সভাপতি মিনহাজ, সম্পাদক তারেক ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির প্রীতি বিতর্ক, নবীনবরণ ও প্রবীণ বিদায় ইবি সায়েন্স ক্লাবের উদ্যোগে ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা বিষয়ক কর্মশালা অপ্রিতম, মরিয়ম খাতুন, শিপ্রা রানী ও গণপতি চক্রবর্তী হত্যাকান্ড সহ সহিংস অপরাধের সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শাহারপাড়ায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগের সরকারি দপ্তরসমূহে ‘শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল আহমদের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন। বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পাচ্ছেন ঝিনাইদহ ডিবির ইকলাচুর রহমান। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

ঢাকায় ওয়্যারলেস বার্তায় আন্দোলনকারীদের গুলি করতে নির্দেশ দিয়েছিলেন হাবিবুর রহমান।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, আগস্ট ১৩, ২০২৫,
  • 254 Time View

 

ঢাকায় ওয়্যারলেস বার্তায় আন্দোলনকারীদের গুলি করতে নির্দেশ দিয়েছিলেন হাবিবুর রহমান।

 

ঢাকা মহানগরীতে গত বছরের ১৮ জুলাই আন্দোলন দমাতে সরাসরি আন্দোলনকারীদের গুলি করতে ওয়্যারলেস বার্তায় নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

মঙ্গলবার (১২ আগস্ট) এই ওয়্যারলেস বার্তা ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন।

ওয়্যারলেস বার্তায় হাবিবুর রহমান বলেন,”আমাদের সকল অফিসার যে যেখানে আছেন ডিউটি করছেন আমাদের নিজের জীবন সম্পদ রক্ষা, অফিস আদালত রক্ষা, জনগণের জীবন সম্পদ রক্ষা করার জন্য আপনার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে পারেন আমি বারবার…বলেছি, নির্দেশ দিয়েছি, আপনাদের স্বাধীনতা দিয়েছি যেখানে যেমন সিচুয়েশন সেভাবে… আপনারা করবেন আপনারা নীলিং পজিশনে গিয়ে হাঁটু গেঁড়ে, হাঁটু গেঁড়ে কোমরের নীচে আপনারা গুলি করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন ওভার।”

গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। তার বক্তব্যে ওই অডিও রেকর্ডের বিষয়টি তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com