1. dailyainerkantho@gmail.com : admin :
কানাইঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন - dailyainerkantho
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১:০৯|
শিরোনামঃ
ইবির শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটি’র সভাপতি মিনহাজ, সম্পাদক তারেক ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির প্রীতি বিতর্ক, নবীনবরণ ও প্রবীণ বিদায় ইবি সায়েন্স ক্লাবের উদ্যোগে ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা বিষয়ক কর্মশালা অপ্রিতম, মরিয়ম খাতুন, শিপ্রা রানী ও গণপতি চক্রবর্তী হত্যাকান্ড সহ সহিংস অপরাধের সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শাহারপাড়ায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগের সরকারি দপ্তরসমূহে ‘শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল আহমদের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন। বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পাচ্ছেন ঝিনাইদহ ডিবির ইকলাচুর রহমান। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

কানাইঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, আগস্ট ৩১, ২০২৫,
  • 222 Time View

 কানাইঘাট উপজেলায় হাঁসের মৃত্যুকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই ভাই ও এক নারী আহত হয়েছেন। পুলিশ ঘটনার সাথে জড়িত ঘাতক ও তার পিতাকে আটক করেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার দীঘিরপাড় পূর্ব ইউনিয়নের শাহপুর গ্রামে। নিহতের নাম সাইদুর রহমান। তিনি ওই গ্রামের বাসিন্দা। আটকরা হলেন নিহতের চাচা ও তার ছেলে ইমরান।

স্থানীয় সূত্র জানায়, সাইদুর রহমান ও তার ভাইদের প্রায় ২০–২৫টি হাঁস ছিল। সম্প্রতি ইমরান ধানক্ষেত রক্ষায় বিষ প্রয়োগ করলে কয়েকদিন আগে তাদের হাঁসগুলো ওই ক্ষেতে গিয়ে বিষক্রিয়ায় মারা যায়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এর জের ধরে শুক্রবার জুমার নামাজের পর সাইদুর রহমান ও তার ভাইদের সঙ্গে ইমরানের সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে ইমরান ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর্যুপরি ছুরিকাঘাত করেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাইদুর ও তার দুই ভাই ফরিদুর রহমান ও আব্দুর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইদুর। অন্য দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষে ইমরানের মা-ও আহত হয়েছেন।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com