1. dailyainerkantho@gmail.com : admin :
উন্নয়ন ও গণতন্ত্রের প্রতীক ধানের শীষ—আবুল কালাম - dailyainerkantho
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:৫৯|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

উন্নয়ন ও গণতন্ত্রের প্রতীক ধানের শীষ—আবুল কালাম

এস এম আনোয়ার
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬,
  • 252 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে সন্ধ্যা ৭টায় মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।
তিনি বলেন, ধানের শীষের পক্ষে রাজনীতি করার কারণে গত ১৭ বছর ধরে মামলা-হামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। ২০২৪ সালের জুলাই বিপ্লবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এখন আমরা মুক্ত—পুরো বাঙালি জাতি মুক্ত।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ একটি স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। উন্নয়ন ও গণতন্ত্রের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।
বিএনপি ক্ষমতায় এলে মনোহরগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করা হবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগেই বাংলাদেশকে বিশ্বের উন্নত রাষ্ট্রে পরিণত করার রূপরেখা প্রণয়ন করেছেন। ইনশাআল্লাহ, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সে অনুযায়ী দেশ পরিচালিত হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে আবুল কালাম বলেন, ঐক্যবদ্ধ বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মরহুম কর্ণেল (অব.) এম আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সহসভাপতি আবু ইউসুফ ভূঁইয়া, আবুল বাশার কিরণ, এস এম মুনসুর, শরীফ হোসেন চেয়ারম্যান, ইউসুফ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, বিএনপি নেতা এস এম শাহাদাত, আবু বকর চেয়ারম্যান, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা জসিম উদ্দিন, যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বিল্লাল হোসেনসহ আরও অনেকে।
বাইশগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেন বাসেতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com