1. dailyainerkantho@gmail.com : admin :
আগামী নির্বাচনে বিএনপি ৩৯%, জামায়াত ২১%, এনসিপি ১৬% ভোট পাবে মনে করে তরুণরা - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ১২:৩০|
শিরোনামঃ
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

আগামী নির্বাচনে বিএনপি ৩৯%, জামায়াত ২১%, এনসিপি ১৬% ভোট পাবে মনে করে তরুণরা

আইনের কন্ঠ ডেস্ক
  • Update Time : সোমবার, জুলাই ৭, ২০২৫,
  • 112 Time View
আগামী নির্বাচনে বিএনপি ৩৯%, জামায়াত ২১%, এনসিপি ১৬% ভোট পাবে মনে করে তরুণরা।

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) পরিচালিত এক জরিপে দেখা গেছে, আগামী জাতীয় নির্বাচনে তরুণদের বড় একটি অংশ বিএনপিকে সবচেয়ে বেশি ভোট পাওয়ার সম্ভাব্য দল হিসেবে মনে করছেন। জরিপ অনুযায়ী, অংশগ্রহণকারী তরুণদের ৩৮ দশমিক ৭৬ শতাংশ মনে করেন বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে। দ্বিতীয় অবস্থানে থাকবে জামায়াতে ইসলামী, যাদের ভোট পাওয়ার সম্ভাবনা ২১ দশমিক ৪৫ শতাংশ বলে মনে করছেন তারা। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৫ দশমিক ৮৪ শতাংশ, আওয়ামী লীগ ১৫ শতাংশের কিছু বেশি, জাতীয় পার্টি ৩ দশমিক ৭৭ শতাংশ, অন্যান্য ধর্মীয় দল ৪ দশমিক ৫৯ শতাংশ এবং অন্যান্য ছোট দল ০ দশমিক ৫৭ শতাংশ ভোট পেতে পারে বলে তরুণরা মত দিয়েছেন।

সোমবার (৭ জুলাই) ঢাকার মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ‘যুবসমাজের পরিবর্তন: চাকরি, শিক্ষায় এবং জুলাই আন্দোলনের পর বদলানো রাজনৈতিক দৃশ্যপটে চলার পথ’ শীর্ষক এই জরিপে ১৫ থেকে ৩৫ বছর বয়সী ২ হাজার তরুণ-তরুণী অংশ নেন। জরিপে অন্তর্ভুক্ত ছিল ১৭টি কেস স্টাডিও, যেখানে তরুণদের বাস্তব অভিজ্ঞতা ও মতামত বিশ্লেষণ করা হয়েছে।

জরিপে আরও উঠে এসেছে, দেশের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি তরুণদের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলছে। অংশগ্রহণকারীদের মধ্যে ৭১ দশমিক ৫ শতাংশ মনে করেন, দেশে মব জাস্টিস বা গণপিটুনির ঘটনা বেড়ে চলেছে। তবে ১৫ দশমিক ১ শতাংশ ছিলেন নিরপেক্ষ এবং ১৩ দশমিক ৪ শতাংশ মনে করেন, মব জাস্টিস তাদের জীবনে প্রভাব ফেলছে না।

এছাড়া জরিপে দেখা যায়, রাজনৈতিক সহিংসতা ও শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৪৬ দশমিক ৭ শতাংশ তরুণ। পক্ষপাতদুষ্ট গ্রেফতার ও মামলার কারণে ৫৬ দশমিক ২ শতাংশ তরুণ মনে করেন, তাদের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। সরকারি নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন বা বিলম্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ৩৭ দশমিক ৪ শতাংশ। লিঙ্গভিত্তিক সহিংসতা নিয়ে ৫৩ দশমিক ৬ শতাংশ তরুণ মনে করেন, এটি তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।অগ্নিসংযোগ, ডাকাতি ও চুরির মতো ঘটনা নিয়েও তরুণদের মধ্যে ব্যাপক উদ্বেগ রয়েছে। ৮০ দশমিক ২ শতাংশ তরুণ এসব ঘটনার কারণে শঙ্কিত বলে জানিয়েছেন, যেখানে ১২ দশমিক ১ শতাংশ নিরপেক্ষ এবং ৭ দশমিক ৭ শতাংশ একমত নন।

জরিপ পরিচালনার নেতৃত্বে ছিলেন সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রাইহান। গবেষণা দলে আরও ছিলেন একরামুল হাসান, শাফা তাসনিম, এশরাত শারমিন, নীলাদ্রি নভিয়া নভেলি এবং মো. রজিব।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com