1. dailyainerkantho@gmail.com : admin :
ইন্দ্রমোহন রাজবংশী স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১২:৫১|
শিরোনামঃ
জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা.

ইন্দ্রমোহন রাজবংশী স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,আয়াত উল্ল্যাহ
  • Update Time : বুধবার, এপ্রিল ৮, ২০২৬,
  • 255 Time View

স্টাফ রিপোর্টার, আয়াত উল্ল্যাহ ঢাকা:
বরেণ্য লোকসংগীত শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী-এর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ইন্দ্রমোহন রাজবংশী স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি-র জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ লোকসংগীত পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউদ্দীন স্টালিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. ফকরুল কবির। এছাড়া অনুষ্ঠানে অংশ নেন বরেণ্য লোকসংগীত শিল্পী ও সুরকার আকরামুল ইসলাম এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত লোকসংগীত শিল্পী কিরণ চন্দ্র রায়।
আলোচনা পর্বে বক্তারা ইন্দ্রমোহন রাজবংশীর বর্ণাঢ্য জীবন ও লোকসংগীতে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দেশের লোকসংগীতের বিকাশ, সংরক্ষণ ও প্রসারে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে গুণীজন হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট ও সংগীত গবেষক মুত্তালিব বিশ্বাস এবং প্রবীণ লোকসংগীত শিল্পী নির্মল চন্দ্র মজুমদার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ লোকসংগীত পরিষদের সভাপতি দীপ্তি রাজবংশী।
শেষ পর্বে পরিষদের আমন্ত্রিত বিশিষ্ট শিল্পীরা সংগীত পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. আবুল কালাম আজাদ এবং মাধুর্য শামীমা। সঙ্গীত পরিচালনায় ছিলেন এস এম মেজবাহ উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন নাসরিন হায়াত, সোমা সরকার ও শাহানাজ শিল্পী। আপ্যায়নে ছিলেন ফেরদৌসী নিশু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com