1. dailyainerkantho@gmail.com : admin :
একজন পর্যটকের চোখে খাগড়াছড়ির পাহাড়ি জনপদ - dailyainerkantho
২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:০৬|
শিরোনামঃ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা 0x4313e5d5 হরিণাকুণ্ডুতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরন। ​ঠাকুরগাঁওয়ে ধানের শীষের গণসংযোগ: প্রার্থীকে ফুলের মালা পরিয়ে বরণ করল দুই শিশু হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ২৯ অক্টোবর ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা এনআরসির “নিপীড়িত মানুষের পক্ষে লড়তে আইন পেশায় ফিরব” – ড. নয়ন বাঙালি ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ​ঠাকুরগাঁওয়ে বিভাগীয় হিফজ ও হুসনে সওত প্রতিযোগিতার জেলা বাছাই সম্পন্ন: বিজয়ী ২১ শিক্ষার্থী

একজন পর্যটকের চোখে খাগড়াছড়ির পাহাড়ি জনপদ

বেলায়েত চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫,
  • 148 Time View

ফেনী, কুমিল্লা, চাঁদপুর থেকে প্রচুর খাগড়াছড়ির বাস ছাড়তে দেখি। সবগুলোর গায়েই দেখতাম গন্তব্য হিসেবে লেখা থাকে ‘তাইন্দং’।
চট্টগ্রামের ফটিকছড়িতে আছে পাইন্দং কিন্তু তাইন্দংয়ের নাম বাসের গায়ে ছাড়া আর কোথাও চোখে পড়েনি কখনো। পানছড়ির উল্টাছড়ি থেকে ভয়াবহ সুন্দর উঁচুনিচু অথচ মাখনের মত চকচকে একটা রাস্তা ধরে চলে এলাম সীমান্ত গ্রাম তাইন্দংয়ে। চারপাশে লালমাটির উঁচুনিচু টিলা আর তাতে চমৎকার সব মাটির ঘরবাড়ি। বাড়িগুলো কাঁচা মাটির হ্যান্ডমেইড ইট দিয়ে বানানো,অপরূপ সুন্দর। উনাদের জিজ্ঞেস করলাম লোকাল লাল মাটিকে পানিতে গুলিয়ে বা পুকুরের তলার মাটির তাল দিয়ে উনারা হ্যান্ডমেইড ইট বানিয়ে রোদে শুকান। সাধারণ ইটের মত পুড়ান না। তারপর একটার পর একটা ইট বসিয়ে বাড়ি বানান। তারপর ফাইনাল একটা লেপা দেন। এসব বাড়ি নাকি শত বছরেও কিছু হয়না। আর লালমাটির কারণে লালচে একটা কালার আসে। টিলার ফাঁকে ফাঁকে ধানের ক্ষেত। আঁকাবাকা রাস্তা অতীব চমৎকার। ব্যক্তিগতভাবে আমি খাগড়াছড়ির চেয়ে ভালো রাস্তাঘাট দেশের অন্য কোন সমতল জেলাতেও পাইনি। সর্বত্র শুধুই বাঙালি সেটেলার বসতি। লোকালদের সাথে কথা বললাম।। সবার বাড়িই ফেনী, নোয়াখালী, চাঁদপুর ও কুমিল্লা।স্থানীয় বাজারে গিয়ে মনে হলো নোয়াখালীর বজরা বাজারে বসে আছি! এরপর তবলছড়ি, বড়নাল, খেদাছড়া, গোমতী ইত্যাদি গিয়ে দেখি একই দশা। সবই ভারতের ত্রিপুরাঘেষা সীমান্ত জনপদ! কেন ফেনী থেকে এত এত তাইন্দংয়ের বাস ছাড়ে সে রহস্য ভেদ হলো শেষমেশ!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com