1. dailyainerkantho@gmail.com : admin :
ঝিনাইদহে এনসিপির পদযাত্রা ও সমাবেশে উত্তাল জনতা: "বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয়" - dailyainerkantho
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৭:৪৩|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক অপপ্রচারের প্রতিবাদে তেঁতুলিয়া দেবনগর ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও খাদ্যবান্ধব ডিলারের সংবাদ সম্মেলন ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম তাহেরপুরে পুকুর খননের সংবাদ প্রকাশের পরে উপজেলা প্রশাসনের অভিযান, ১জনের কারাদন্ড  আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আলমডাঙ্গার সাবেক ওসি বিপ্লব কুমার নাথ বরিশাল থেকে গ্রেপ্তার, মাগুরায় প্রেরণ রাণীশংকৈলের ভাওলারহাটে ট্রাক থেকে ৬৫০০ পিস ইয়াবা উদ্ধার, চালক আটক। তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার

ঝিনাইদহে এনসিপির পদযাত্রা ও সমাবেশে উত্তাল জনতা: “বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয়”

তৌহিদ হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫,
  • 157 Time View

“বিচার ও সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না”—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এক বিশাল পদযাত্রা ও পথসভা আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (৯ জুলাই) বিকাল ৬টার দিকে আয়োজিত এই সমাবেশে হাজারো জনতা যোগ দেন, প্রবল বৃষ্টি উপেক্ষা করে নেতাদের বক্তব্য শোনেন তারা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমরা জুলাই সনদ আদায় করেই ছাড়ব। বিচার ও সংস্কার ছাড়া এ দেশে আর কোনো ভোট হবে না।” তিনি সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যা বন্ধের দাবি জানান।

কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, “বিএসএফ গত ২৫ বছরে সীমান্তে ১২০০ মানুষ হত্যা করেছে। এটি একটি মানবতাবিরোধী বাহিনী। আর শেখ হাসিনার বিচার ছাড়া আমরা ভোটে যাব না।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন সদস্য সচিব আখতার হোসেন, ডা. তাসনিম জারা, সারজিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি ও তারেক রেজা। বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় শেষ, এখন সময় এসেছে জনগণের সরকার গঠনের।

সমাবেশ শেষে দলীয় নেতা তারেক রেজাকে ঝিনাইদহ-২ আসনে আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

এনসিপির দাবি—নতুন সংবিধান, স্বাধীন বিচার ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার ছাড়া দেশে কোনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। বক্তারা আরও জানান, ১৯ জুলাই ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে সারাদেশে একযোগে কর্মসূচি পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com