1. dailyainerkantho@gmail.com : admin :
ঝিনাইদহে পৃথক রেল ও সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন - dailyainerkantho
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৩:৫৯|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে রাজশাহী মহানগর যুবদলের সম্মাননা স্মারক প্রদান অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীতে হামলার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন বাংলাদেশ সমতা পার্টির প্রতিবাদী সমাবেশ- সরকারের ব্যর্থতায় তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি দাম কমানোর আহবান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা 0x4313e5d5 হরিণাকুণ্ডুতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরন। ​ঠাকুরগাঁওয়ে ধানের শীষের গণসংযোগ: প্রার্থীকে ফুলের মালা পরিয়ে বরণ করল দুই শিশু হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ২৯ অক্টোবর ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা এনআরসির “নিপীড়িত মানুষের পক্ষে লড়তে আইন পেশায় ফিরব” – ড. নয়ন বাঙালি

ঝিনাইদহে পৃথক রেল ও সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন

তৌহিদ হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, জুলাই ২৩, ২০২৫,
  • 279 Time View

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পৃথক দুটি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকালে এসব দুর্ঘটনা ঘটে। একটি রেল দুর্ঘটনা এবং অন্যটি সড়ক দুর্ঘটনা।

প্রথম ঘটনাটি ঘটে ভোরে কালীগঞ্জ উপজেলার বাবরা রেলগেট এলাকায়। রেললাইনের পাশে একটি অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর জিআরপি থানায় হস্তান্তর করে। নিহত নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, রাতের কোনো ট্রেনের ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন।

অপরদিকে সকাল ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার ইশ্বরবা-কাশিপুর সড়কে একটি নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী রুহুল আমিন (২২) ঘটনাস্থলেই মারা যান। তিনি কোটচাঁদপুর উপজেলার শিশিরকুন্ডু গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সড়ক দুর্ঘটনায় নিহত রুহুল আমিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া অজ্ঞাত নারীর মরদেহ শনাক্তের চেষ্টা চলছে।”

স্থানীয়দের অভিযোগ, রেলগেট এলাকায় নিয়মিত ট্রেন চলাচলের সময় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে। একইভাবে ইশ্বরবা-কাশিপুর সড়কে যান চলাচলের অনিয়ম ও গতিরোধক না থাকায় দুর্ঘটনা ঘটছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com