1. dailyainerkantho@gmail.com : admin :
ঝিনাইদহে পৃথক রেল ও সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন - dailyainerkantho
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ২:১৪|
শিরোনামঃ
আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!! নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোত্তাকিম চৌধুরী পঞ্চগড়ে এক শিক্ষককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন থানায় এজাহার দায়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার!! বারহাট্টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল -এমপি কামরুল তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন ঢাবিতে কওমি শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তি: রাজনৈতিক অপপ্রচারের শিকার দুই তরুণ পটুয়াখালীতে ছাত্র জমিয়তের ফ্যাসিবাদ বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত

ঝিনাইদহে পৃথক রেল ও সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন

তৌহিদ হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, জুলাই ২৩, ২০২৫,
  • 222 Time View

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পৃথক দুটি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকালে এসব দুর্ঘটনা ঘটে। একটি রেল দুর্ঘটনা এবং অন্যটি সড়ক দুর্ঘটনা।

প্রথম ঘটনাটি ঘটে ভোরে কালীগঞ্জ উপজেলার বাবরা রেলগেট এলাকায়। রেললাইনের পাশে একটি অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর জিআরপি থানায় হস্তান্তর করে। নিহত নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, রাতের কোনো ট্রেনের ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন।

অপরদিকে সকাল ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার ইশ্বরবা-কাশিপুর সড়কে একটি নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী রুহুল আমিন (২২) ঘটনাস্থলেই মারা যান। তিনি কোটচাঁদপুর উপজেলার শিশিরকুন্ডু গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সড়ক দুর্ঘটনায় নিহত রুহুল আমিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া অজ্ঞাত নারীর মরদেহ শনাক্তের চেষ্টা চলছে।”

স্থানীয়দের অভিযোগ, রেলগেট এলাকায় নিয়মিত ট্রেন চলাচলের সময় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে। একইভাবে ইশ্বরবা-কাশিপুর সড়কে যান চলাচলের অনিয়ম ও গতিরোধক না থাকায় দুর্ঘটনা ঘটছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com