1. dailyainerkantho@gmail.com : admin :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের সঞ্জু বাড়ই নামে এক শিক্ষার্থীর হলের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার বিষয়ে তদন্ত চলমান - dailyainerkantho
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| দুপুর ১:১০|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে রাজশাহী মহানগর যুবদলের সম্মাননা স্মারক প্রদান অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীতে হামলার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন বাংলাদেশ সমতা পার্টির প্রতিবাদী সমাবেশ- সরকারের ব্যর্থতায় তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি দাম কমানোর আহবান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা 0x4313e5d5 হরিণাকুণ্ডুতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরন। ​ঠাকুরগাঁওয়ে ধানের শীষের গণসংযোগ: প্রার্থীকে ফুলের মালা পরিয়ে বরণ করল দুই শিশু হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ২৯ অক্টোবর ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা এনআরসির “নিপীড়িত মানুষের পক্ষে লড়তে আইন পেশায় ফিরব” – ড. নয়ন বাঙালি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের সঞ্জু বাড়ই নামে এক শিক্ষার্থীর হলের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার বিষয়ে তদন্ত চলমান

বেলায়েত চৌধুরী
  • Update Time : সোমবার, জুলাই ১৪, ২০২৫,
  • 304 Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের সঞ্জু বাড়ই নামে এক শিক্ষার্থীর হলের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে হলটির নবনির্মিত রবীন্দ্র ভবনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের এ শিক্ষার্থী গত দুইদিন ধরে হলে ছিলেন না, ছিলেন ঢাকার বকশিবাজারে এক বন্ধুর বাসায়। গতকাল (রবিবার) রাতেও তিনি হলে ছিলেন না। হলে আসেন আজ (সোমবার) ভোর ৪টা ১ মিনিটে। তারপর যান নিজ কক্ষে। এরপর সকাল সাড়ে ৬টার দিকে রবীন্দ্র ভবনের ১০ তলার উপর থেকে লাফ দেন। এসময় বিষয়টি হলের পরিচ্ছন্নকর্মীদের নজরে আসলে কর্তৃপক্ষ জানতে পারে এবং হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তাছাড়া, আত্মহত্যার ৫ ঘণ্টা আগে একটি ফেসবুক স্ট্যাটাস দেন তিনি। এতে তিনি লেখেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি, উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয় নি, আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। আমি দিনের পর দিন অন্যায় করেছি, নিজের দোষ ঢেকে অপরজনকে দোষ দেয়া আমার ঠিক হয় নি। আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি, আমার কারণে কারো কোনো ক্ষতি হলে সে দায় একান্তই আমার, আমি ক্ষমা চাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ হলের প্রভোস্ট দেবাশীষ পাল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আনুমানিক ৫টা ৩৬ মিনিটে একজন ক্লিনার তার কাজ করতে গিয়ে তাকে (সঞ্জু) লাফ দিতে দেখে। পরবর্তীতে তা দারোয়ানকে জানালে সে আমাকে অবগত করে এবং অন্যান্যদের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমি ও হলের হাউজ টিউটরাও মেডিকেলে চলে যাই। তখন ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা প্রথমে তার পরিচয় শনাক্ত করতে পারছিলাম না। পরবর্তীতে শাহবাগ থানা থেকে পুলিশ এসে তার পকেট থেকে একটা নৃবিজ্ঞান বিভাগের প্রশ্ন পায়। তারপর আমরা তার বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে তার পরিচয় জানতে পারি সে ওই বিভাগের শিক্ষার্থী।

আত্মহত্যার কারণ জানতে চাইলে তিনি বলেন, সঞ্জুর সহপাঠীদের কাছ থেকে জানা যায়, তার একটি অ্যাফেয়ার (প্রেমের সম্পর্ক) ছিল। সেটা নিয়ে সমস্যার কারণে কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। তার বন্ধুদের সাথে কথা বলে জানতে পারি গত দুইদিন ধরে সে হলে থাকে না। তার এক বাল্যবন্ধুর বাসায় থাকতো। সেখান থেকে এসে আজ হলের ছাদ থেকে সে লাফ দেয়।

প্রাধ্যক্ষ দেবাশীষ পাল আরও বলেন, ঘটনার পর আমরা সঞ্জুর রুমমেটদের ডেকে কথা বলেছি। তারা জানায়, আজ সে রুমে ছিল না। গত দুইদিন ধরে হলে আসেনা। তখন তাদেরকে বললাম, আমাদের জানাওনি কেন? তখন তারা বলে, ‘আমরা সঞ্জুর খোঁজ নিয়েছি, সে বলেছিল বকশিবাজারে তার বন্ধুর বাসায় রয়েছে। আজ ভোরে রুমে আসার পর সকালে আমরা দরজা খোলা পাই।’

তিনি বলেন, হলে অনেক সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা ফুটেজে দেখেছি যে, সঞ্জু ভোর ৪টায় হলের পূর্ব পাশের গেট দিয়ে হলে ঢুকে। পরে রবীন্দ্র ভবনের লিফটে উঠে ১০ তলার যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com