
পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর মহাপরিকল্পনা চলতি বছরের শেষের দিকে চূড়ান্ত হবে। রোববার (১৪ জুলাই) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি আরও বলেন, তিস্তা নদী পুনর্গঠন ও ডেল্টা প্ল্যানের আওতায় মহাপরিকল্পনা নিয়ে সরকারের উচ্চপর্যায়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে তিস্তা পাড়ের মানুষের জীবনমান পরিবর্তনের পাশাপাশি পরিবেশেরও উন্নতি হবে।
এ সময় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।