1. dailyainerkantho@gmail.com : admin :
দেশের বেশিরভাগ পুরুষকে ‘সেক্সুয়ালি হতাশাগ্রস্ত’ বললেন মাহি। - dailyainerkantho
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ১:২৬|
শিরোনামঃ
মনোহরগঞ্জের হাসনাবাদে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী  পাকিস্তান ও আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে মাওলানা ফজলুর রহমানের গভীর উদ্বেগ; শান্তি ও কূটনৈতিক সমাধানের আহ্বান গার্ডিয়ান লাইফ ইনসুরেন্সের উদ্যোগে মোহনগঞ্জে ইফতার মাহফিল নরসিংদী মাধবদী-তে সংঘটিত নির্মম শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জমিয়তে উলামায়ে ইসলামের বিচার দাবি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ইফতার সামগ্রী বিতরণ তেতুলিয়ায় জাতীয় সংগীত লিখতে না পারায় কারনে চাকরি হলো না গ্রামপুলিশ সদস্যদের দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান—ঝিনাইদহে এমপি আলী আজমের কঠোর বার্তা হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসারের সাথে ঝিনাইদহ দুই আসনের জাতীয় সংসদ সদস্য নবনির্বাচিত এমপির মতবিনিময় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ইফতার মাহফিল শেষে বাড়ি ফেরার পথে নৈশকোচ মোটরসাইকেল সংঘর্ষে মা-মেয়ে নিহত পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের উদ্যোগে কৃষি উপকরণ ও ব্রি ধান নিড়ানি যন্ত্র বিতরণ

দেশের বেশিরভাগ পুরুষকে ‘সেক্সুয়ালি হতাশাগ্রস্ত’ বললেন মাহি।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, আগস্ট ১৭, ২০২৫,
  • 260 Time View

 

দেশের বেশিরভাগ পুরুষকে ‘সেক্সুয়ালি হতাশাগ্রস্ত’ বললেন মাহি।

ছোট পর্দার চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। গেল বুধবার এই অভিনেত্রী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করেন।

এরপরেই মিয়া খলিফার সঙ্গে তার তুলনা করেন কেউ কেউ। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী।
শুধু ক্ষোভ প্রকাশেই সীমাবদ্ধ থাকেননি। এক সাক্ষাৎকারে দেশের বেশিরভাগ পুরুষকে ‘সেক্সুয়ালি হতাশাগ্রস্ত’ বললেন তিনি।

তাই এই ধরনের নোংরা ভাবনা করতে পারেন বলে দাবি তার।
মাহির ভাষ্য, যারা এই ধরনের সমালোচনা করে, এদের নিয়ে আর কিছু বলার নেই।

আমি জানি না, এই সিগনেচারটা কে তৈরি করেছে? চশমা পরলেই আমাকে অন্য কারো মতো লাগতে হবে, এমন তো কথা না। আসলে আমার কাছে মনে হয়েছে, আমাদের দেশের বেশির ভাগ পুরুষ ‘সেক্সুয়ালি হতাশাগ্রস্ত’।
তিনি বলেন, হতাশাগ্রস্ত বলেই রিডিংগ্লাস পরা এ রকম ছবি দেখে তাদের কাছে মনে হয়েছে, এটা ওই রকম। এ ছাড়া আমি কোনো কারণ খুঁজে পাই না। একজন আর্টিস্ট অনেক ধরনের ছবি আপলোড করতে পারে। সেটা নিয়ে মানুষ নানা মন্তব্য করতেই পারে। কিন্তু এই ধরনের অসভ্যতা তো মানা যায় না।

দেশের অধিকাংশ পুরুষকে সেক্সুয়ালি হতাশাগ্রস্ত উল্লেখ করে মাহি বলেন, এর আগে আমার বর্ণ নিয়ে, পরনের কাপড় নিয়েও অকারণে সমালোচনা, বিতর্ক তৈরি করল! এবার একটা গ্লাস, রিডিং গ্লাস! ‘সেক্সুয়ালি হতাশাগ্রস্ত’ মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসার কথা নয়। অনেকে বলছে, মিয়া খলিফা, মিয়া খলিফা। আমাকে ওর সঙ্গে তুলনা করছে, সেটা সমস্যা না, কিন্তু তারা তুলনা করছে নেগেটিভ উপায়ে, এটাতেই আমার আপত্তি।

মাহির ভাইরাল হওয়া ছবিগুলো ‘সুইট কলিগ’ নামের এক নাটকের। নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। কয়েক দিন আগে নাটকটির শুটিং শেষ করেছেন বলে জানান এ অভিনেত্রী।

বলে রাখা যায়, বুধবার মাহি ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন। যেখানে দেখা গেছে সবুজ রঙের কোর্ট, চোখে চশমা পরে একটি অফিসে বসে আছেন। ছবিগুলো প্রকাশ করে অভিনেত্রী লিখেছিলেন, আসছে ‘সুইট কলিগ’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho