
খুলনার দৌলতপুর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুর মোল্লা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দৌলতপুর থানা বিএনপির অঙ্গসংগঠনগুলো। সোমবার বিকাল ৪টার দিকে এই মিছিলটি দৌলতপুর থানা এলাকা থেকে শুরু হয়ে খান জাহান আলী থানা পর্যন্ত চলে। মিছিলের নেতৃত্ব দেন দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইমাম।
প্রতিবাদ মিছিল থেকে নেতাকর্মীরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। পুরো মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।