1. dailyainerkantho@gmail.com : admin :
ধর্মপাশায় পবিত্র কোরআনের ৪৩জন নবীন হাফেজদের কে সংবর্ধনা - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৩:২০|
শিরোনামঃ
জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা.

ধর্মপাশায় পবিত্র কোরআনের ৪৩জন নবীন হাফেজদের কে সংবর্ধনা

সাইফ উল্ল্যাহ
  • Update Time : শনিবার, মার্চ ৭, ২০২৬,
  • 156 Time View

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ উপজেলার ছয়টি ইউনিয়নের নয়টি হাফিজিয়া মাদ্রাসা থেকে ২০২৫সালে পবিত্র কোরআনুল কারীমের হিফজ সম্পন্নকারী ৪৩জন নবীন হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাকরীমুল হুফফাজ ফাউন্ডেশন নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। ফাউন্ডেশনের সভাপতি হাফেজ হুজ্জাতুল্লাহ নাঈমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত উলামা পরিষদের ধর্মপাশা উপজেলার সাবেক সভাপতি মাওলানা আমিনুল ইসলাম। সংগঠনটির সদস্য মাওলানা মাহমুদুল হাসান মওদুদ ও হাফেজ নাজিমুল ইসলাম সিয়ামের সঞ্চালনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তাকরীমুল হুফফাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসেমী, ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কাজী মাজহারুল হক, পল্লী বিদ্যুৎ সমিতির ধর্মপাশা উপজেলার উপ-আঞ্চলিক কার্যালয়ের এজিএম মো. হাফিজুর রহমান, ধর্মপাশা হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা মুখলেছুর রহমান, ধর্মপাশা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান উজ্জ্বল, তাকরীমুল হুফফাজ ফাউন্ডেশনের সদস্য ও শিক্ষা উদ্যোক্তা গোলাম জিলানী, মুফতি মোবারক হোসেন, নলগড়া বাইতুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান তাবারী, মানারাতুল আজহার একাডেমির মুহতামিম মাওলানা আনোয়ার হোসেন, মুফতি মোল্লা মাহমুদ, হাফেজের অভিভাবক সেলিম খাঁ, মিছির উদ্দিন, নবীন হাফেজ মাহফুজুর রহমান, আরিফুল ইসলাম প্রমুখ। এতে পবিত্র কোরআনের নবীন ৪৩জন হাফেজের প্রত্যেককে ক্রেস্ট ও পোশাক উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ও বিশ্বের সকল মুসলমানদের শান্তুি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। তাকরীমুল হুফফাজ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ হুজ্জাতুল্লাহ নাঈম বলেন, দুনিয়া ও আখিরাতের কল্যানার্থে এই অনুষ্ঠানটিকে সফল করতে অনেকেই টাকা,শ্রমসহ নানাভাবে সহযোগিতা করেছেন। আমরা তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতেও আমরা এ ধরণের অনুষ্ঠান করব। আমরা চাই এ ধরণের অনুষ্ঠান সারা দেশে ছড়িয়ে পড়ুক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com