1. dailyainerkantho@gmail.com : admin :
নাটোরে বাবার অস্ত্রের আঘাতে মারা গেল মাদকাসক্ত ছেলে। - dailyainerkantho
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সকাল ৮:০৪|
শিরোনামঃ
ধর্মপাশায় বিএনপির সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে আবর্জনা ফেলার অভিযোগ ইবির শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটি’র সভাপতি মিনহাজ, সম্পাদক তারেক ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির প্রীতি বিতর্ক, নবীনবরণ ও প্রবীণ বিদায় ইবি সায়েন্স ক্লাবের উদ্যোগে ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা বিষয়ক কর্মশালা অপ্রিতম, মরিয়ম খাতুন, শিপ্রা রানী ও গণপতি চক্রবর্তী হত্যাকান্ড সহ সহিংস অপরাধের সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শাহারপাড়ায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগের সরকারি দপ্তরসমূহে ‘শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল আহমদের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন। বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

নাটোরে বাবার অস্ত্রের আঘাতে মারা গেল মাদকাসক্ত ছেলে।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, আগস্ট ১৭, ২০২৫,
  • 119 Time View

 

নাটোরে বাবার অস্ত্রের আঘাতে মারা গেল মাদকাসক্ত ছেলে।

নাটোরে মাদকাসক্তি নিয়ে পারিবারিক কলহের জেরে বাবা শহিদ আলীর হাতে ছেলে শরিফুল ইসলামের (৩০) নিহত হয়েছে। বাবা ধারালো অস্ত্র (হাসুয়া) দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করলে মুহূর্তেই মৃত্যু ঘটে। ঘটনার পর থেকে বাবা শহিদ আলী পলাতক রয়েছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও মাদকের বিষাক্ত ছোবলেই এমন ঘটনা ঘটেছে।

শনিবার (১৬ আগস্ট) রাতে নাটোরের সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের মহিষমারী গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শরিফুল ইসলাম (৩০) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার মাদকাসক্তির কারণে পরিবারে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। মাদক কেনার টাকা চেয়ে প্রায়শই মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার করতেন তিনি। এরই জের ধরে শনিবার বিকেল থেকে বাবার সাথে ছেলের তুমুল বাকবিতন্ডা হয়। এই বাকবিতন্ডার জের রাত পর্যন্ত চলতে থাকে। রাতে কয়েক দফায় বাবার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবা শহিদ আী প্রচণ্ড রাগে একটি বড় হাসুয়া দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় বাসিন্দা সেলিম খান জানান, মাদকাসক্ত ছেলে শরিফুল প্রায়ই টাকা পয়সার জন্য পরিবারের লোকজনের সাথে ঝামেলা করতেন। এ নিয়ে একাধিকবার বিচার সালিশও হয়েছে। কিন্তু কোন কাজ হয়নি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে বাবা শহিদ আলী পলাতক রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। শরিফুলের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com