1. dailyainerkantho@gmail.com : admin :
নোয়াখালীতে যুবদল কর্মীর গুলিতে জামায়াতের ২ কর্মী আহত - dailyainerkantho
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| ভোর ৫:১৫|
শিরোনামঃ
ইবির শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটি’র সভাপতি মিনহাজ, সম্পাদক তারেক ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির প্রীতি বিতর্ক, নবীনবরণ ও প্রবীণ বিদায় ইবি সায়েন্স ক্লাবের উদ্যোগে ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা বিষয়ক কর্মশালা অপ্রিতম, মরিয়ম খাতুন, শিপ্রা রানী ও গণপতি চক্রবর্তী হত্যাকান্ড সহ সহিংস অপরাধের সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শাহারপাড়ায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগের সরকারি দপ্তরসমূহে ‘শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল আহমদের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন। বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পাচ্ছেন ঝিনাইদহ ডিবির ইকলাচুর রহমান। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

নোয়াখালীতে যুবদল কর্মীর গুলিতে জামায়াতের ২ কর্মী আহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, আগস্ট ১৮, ২০২৫,
  • 126 Time View

নোয়াখালীর বেগমগঞ্জে ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধের জেরে যুবদলের এক সদস্যের গুলিতে দুই জামায়াত কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৮ আগস্ট) বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান এই তথ্য নিশ্চিত করেন। ঘটনার আগে, রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বেতুয়াবাগ গ্রামে ওয়াসেকের দোকানের সামনে গুলিবিদ্ধ হন তারা। আহতরা হলেন মো. সজীব হোসেন (২০) ও মো. তুষার (২১)। উভয়ই গোপালপুর ইউনিয়ন জামায়াত যুব বিভাগের সদস্য এবং একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট বিকেলে গোপালপুর হাইস্কুল মাঠে মনির পাটোয়ারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চলাকালীন জামায়াতের কর্মী রাসেলের সঙ্গে বিএনপির কর্মী মানিকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একই দিন সন্ধ্যায় যুবদল কর্মী হাবিব ও ছাত্রদল কর্মী মহসিনের নেতৃত্বে একদল অস্ত্রধারী মহড়া দেয়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। পরবর্তীতে শনিবার রাতে তারা অস্ত্র নিয়ে জামায়াতের কর্মীদের ধরতে পুনরায় তল্লাশী চালায়।

বেগমগঞ্জ উপজেলা জামায়াত যুব বিভাগের সভাপতি মো. জাকির হোসেন অভিযোগ করেছেন, ‘রোববার সন্ধ্যায় বিষয়টি সমাধানের জন্য স্থানীয়রা মধ্যস্থতা করতে বসলে যুবদল কর্মী হাবিব ও ছাত্রদল কর্মী মহসিনের নেতৃত্বে লেদু, সোহেল, ফয়সাল, আশরাফ, হাসেম, মেরাজ ও মানিক জামায়াত কর্মীদের ওপর হামলা চালায়। একপর্যায়ে হাবিব এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে আমাদের যুব বিভাগের দুই কর্মী সজীব ও তুষার গুলিবিদ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন।’

এই বিষয়ে হাবিব ও মহসিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও একাধিকবার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি। জেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল আজিম সুমন বলেন, ‘এ বিষয়ে আমার বিস্তারিত জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

ওসি লিটন দেওয়ান জানান, ‘স্কুল ভবনের ছাদের ওপর উঠে খেলাটি ভালোভাবে দেখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। অভিযোগ ছিল যে খেলায় জুনিয়র খেলোয়াড় সুযোগ পাচ্ছে, সিনিয়র খেলোয়াড়রা পাচ্ছে না। স্থানীয় মুরুব্বিরা সন্ধ্যায় বৈঠক করে বিষয়টি মিটমাট করে দেন। কিন্তু বৈঠকের পরপরই দুজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। যারা গুলিবিদ্ধ হয়েছেন, একপক্ষ দাবি করছে তারা তাদের লোক। অন্য পক্ষের সঙ্গে সরাসরি কথা বলতে পারিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com