1. dailyainerkantho@gmail.com : admin :
বাগেরহাটে ৫ হাজার ৩৮০ পিস ইয়াবা উদ্ধার, আটক - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সন্ধ্যা ৬:২৭|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

বাগেরহাটে ৫ হাজার ৩৮০ পিস ইয়াবা উদ্ধার, আটক

বাগেরহাট প্রতিনিধি
  • Update Time : বুধবার, জুলাই ১৬, ২০২৫,
  • 164 Time View

বাগেরহাটের চিতলমারিতে ৫ হাজার ৩৮০ পিচ ইয়াবা ও নগদ টাকাসহ বাবুল শেখ (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার চরচিংগুড়ি গ্রামে নিজ বাড়ি থেকে বাবুলকে আটক করা হয়।উদ্ধার ইয়াবার আনুমানিক মূ্ল্য ১৪ লাখ টাকা।

আটক মাদক কারবারি চিতলমারী উপজেলার চরচিংগুড়ি গ্রামের আব্দুল হাকিম শেখের ছেলে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি বাবুল শেখের বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। তার বাড়ি থেকে ৫ হাজার ৩৮০ পিস ইয়াবা, নগদ ১১ হাজার ৪০০ টাকা, ৪টি মুটোফোন, ৩টি সিমকার্ড, ৫টি চাপাটি ও ৫টি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com