1. dailyainerkantho@gmail.com : admin :
বিএনপির ব্যানারের নিচে বসে ‘জয় বাংলা’ স্লোগান, অভিযান চালিয়ে গ্রেপ্তার - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১২:১২|
শিরোনামঃ
জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা.

বিএনপির ব্যানারের নিচে বসে ‘জয় বাংলা’ স্লোগান, অভিযান চালিয়ে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, আগস্ট ১০, ২০২৫,
  • 177 Time View
 কুলাউড়ায় বিএনপির ব্যানারের নিচে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ফাহিম ইসলাম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) রাতে পৌর শহরের মাগুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফাহিম সিলেটের বিয়ানীবাজার উপজেলার দাসুরা বাজার এলাকার মইনুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ফাহিম কুলাউড়ায় বিএনপির একটি ব্যানারের নিচে বসে শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দিচ্ছেন এবং শীঘ্রই তিনি আসবেন বলে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। বিষয়টি নজরে আসার পর অভিযান চালিয়ে মাগুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com