1. dailyainerkantho@gmail.com : admin :
ভোলাগঞ্জের লুট হওয়া ৪০ হাজার ঘনফুট সাদা পাথর রাজধানীর ডেমরা থেকে উদ্ধার। - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ১১:৩১|
শিরোনামঃ
জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা.

ভোলাগঞ্জের লুট হওয়া ৪০ হাজার ঘনফুট সাদা পাথর রাজধানীর ডেমরা থেকে উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫,
  • 109 Time View

 

ভোলাগঞ্জের লুট হওয়া ৪০ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার রাজধানীর ডেমরা থেকে উদ্ধার।

 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা খনিজ পাথর রাজধানীর ডেমরা থেকে উদ্ধার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী সারুলিয়া এলাকার সাতটি পাথরের আড়তে অভিযান চালিয়ে আনুমানিক ৪০ হাজার ঘনফুট মূল্যবান পাথর জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র‍্যাব।

র‍্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পাথর নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদীর তীরে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সন্ধ্যা থেকে এলাকায় গোয়েন্দা নজরদারি চালিয়ে রাত ৮টার দিকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, সাতটি আড়তে ট্রাকে বোঝাই সাদা পাথর বালু দিয়ে ঢেকে রাখা হয়েছিল। উদ্ধারকৃত পাথরের মধ্যে আস্ত ও মেশিনে ক্রাশ করা পাথর রয়েছে।

লে. কর্নেল সাজ্জাদ হোসেন জানান, সাম্প্রতিক সময়ে ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় ২ লাখ ঘনফুট সাদা পাথর (বাজারমূল্য ২০০–২৫০ কোটি টাকা) এবং প্রায় ৬ লাখ ঘনফুট বালু (বাজারমূল্য প্রায় ২৪০ কোটি টাকা) লুট হয়েছে। অবৈধভাবে উত্তোলিত এসব পাথরের অধিকাংশ স্থানীয় দয়ার বাজার, কলাবাড়ি ও ভোলাগঞ্জের ১০ নম্বর ঘাটে জমা করে ক্রাশার মেশিনে পাঠানো হয়।

তিনি আরও বলেন, অভিযানের সময় আড়তের লোকজন পালিয়ে যায়। মালিকপক্ষের তালিকা তৈরি করে পরিবেশ অধিদফতরের বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com