1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে নির্যাতিত যুবনেতা মিনার হোসেনকে সংবর্ধনা  - dailyainerkantho
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:২০|

মনোহরগঞ্জে নির্যাতিত যুবনেতা মিনার হোসেনকে সংবর্ধনা 

এস এম আনোয়ার
  • Update Time : রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬,
  • 344 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।

দীর্ঘ ১৩ বছর প্রবাস জীবনের বেদনা, অপেক্ষা আর নিপীড়নের অধ্যায় পেরিয়ে অবশেষে মাতৃভূমিতে ফিরলেন বিএনপির নির্যাতিত ত্যাগী নেতা মিনার হোসেন। মনোহরগঞ্জ উপজেলার ৬নং মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আবেগঘন গণসংবর্ধনার মাধ্যমে তাকে বরণ করে নেওয়া হয়। ইউনিয়ন বিএনপির সেক্রেটারি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ফুল, স্লোগান ও ভালোবাসায় সিক্ত করেন এই ত্যাগী নেতাকে।

জানা যায়, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একের পর এক মামলা ও হামলার মুখে পড়ে হাটিরপাড় গ্রামের কৃতিসন্তান মিনার হোসেন জীবনের নিরাপত্তার স্বার্থে প্রবাসে পাড়ি জমাতে বাধ্য হন। আওয়ামী ফ্যাসিস্ট আমলে নিজ বাড়িতে অবস্থান করাও তার পক্ষে সম্ভব হয়নি। অবশেষে দীর্ঘ প্রায় ১৩ বছর পর দেশে ফিরে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

গণসংবর্ধনা অনুষ্ঠানে মিনার হোসেন বলেন,
আওয়ামী ফ্যাসিস্ট আমলে আমরা বাড়িঘরে থাকতে পারিনি। মিথ্যা মামলা ও হামলার শিকার হয়ে বাধ্য হয়ে বিদেশে পাড়ি জমাতে হয়েছিল। কিন্তু আজ দেশে ফিরে বন্ধুবান্ধব, সহকর্মী ও দলের নেতাকর্মীদের যে ভালোবাসা পেয়েছি, তা আমার আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন,অতীতেও আমরা কালাম ভাইকে সাথে নিয়ে ধানের শীষের পক্ষে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। কালাম ভাই আমাদেরকে অতীতেও সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেছেন।আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করে বিজয় ছিনিয়ে কালাম ভাইকে নিয়ে ঘরে ফিরবো।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্ছু বলেন,যুবনেতা মিনার হোসেন আমাদের সহকর্মী হাটিরপাড় গ্রামের কৃতি সন্তান,বিভিন্ন রকম হামলা মামলার শিকার হয়ে দেশের মাটিতে থাকতে না পেরে অবশেষে বিদেশে চলে যায়। ৫ই আগস্ট সরকার পতন না হলে সে দেশে আসতো পারত না। আমরা আশাবাদী, তার প্রত্যাবর্তনে ইউনিয়ন এবং উপজেলা বিএনপি আরও শক্তিশালী এবং রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে।

ইউনিয়ন বিএনপির সেক্রেটারী জাহাঙ্গীর আলম বলেন,
আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একের পর এক মিথ্যা মামলা, হামলা ও নিপীড়নের মুখে পড়ে মিনার হোসেনকে জীবন বাঁচাতে প্রবাসে পাড়ি জমাতে হয়েছিল। নিজ বাড়িতে অবস্থান করাও তার জন্য নিরাপদ ছিল না। শুধু তিনি নন—বিএনপির হাজারো নেতাকর্মী একইভাবে নির্যাতিত হয়েছেন।
কিন্তু ইতিহাস সাক্ষী—জুলুম কখনো স্থায়ী হয় না, আর ত্যাগ কখনো বৃথা যায় না। আজ মিনারের এই ফিরে আসা প্রমাণ করে, সত্য ও ন্যায়ের রাজনীতি একদিন অবশ্যই বিজয়ী হয়।

এই সময় আরো উপস্থিত ছিলেন, সৌদি আরব রিয়াদ শাখার বিএনপি’র সভাপতি, দুলাল হোসেন,বিএনপি  নেতা হারুনুর রশিদ, মোজাম্মেল হোসেন, আব্দুল মোতালেব, ইউনিয়ন বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের সভাপতি, মাইনুল আহসান সুমন সহ ইউনিয়ন ও উপজেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com