1. dailyainerkantho@gmail.com : admin :
মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মানববন্দন - dailyainerkantho
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৪:৩৩|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মানববন্দন

খাদেমুল ইসলাম
  • Update Time : শনিবার, মে ২৩, ২০২৬,
  • 174 Time View

 

মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে
মানববন্দন

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!

মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে তরিকতপন্থী মুসলমানরা। বিশেষ করে সুলতানুল আউলিয়া শাহ আলী বাগদাদী (রহ.)-এর মাজারে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

শনিবার (২৩ মে) সকাল ১১টায় পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা–পঞ্চগড় জাতীয় মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও বাংলাদেশ সুপ্রিম পার্টি পঞ্চগড়সহ জেলার বিভিন্ন তরিকতপন্থী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাজার শরীফ ধর্মপ্রাণ মুসলমানদের আবেগ ও শ্রদ্ধার স্থান। সেখানে হামলা ও ভাঙচুর ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে। তারা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও মাজারের পবিত্রতা রক্ষায় প্রশাসনকে আরও কঠোর ভূমিকা নিতে হবে।

এ সময় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আবু সালেহ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুল ওয়াদুদ বদশা, জকির হোসাইন, রমজান আলী, ফারুক হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন। পরে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও ধর্মবিষয়ক মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com