1. dailyainerkantho@gmail.com : admin :
মাদারগঞ্জে ছুরিকাঘাতে মাসুদ খুন: মামলায় প্রবাসী ফরিদ গ্রেপ্তার - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৮:৫২|
শিরোনামঃ
বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী

মাদারগঞ্জে ছুরিকাঘাতে মাসুদ খুন: মামলায় প্রবাসী ফরিদ গ্রেপ্তার

রমজান আলী( মাদারগঞ্জ) জামালপুর
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫,
  • 135 Time View

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দী গ্রামে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডে মাসুদ প্রামাণিক (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত মাসুদ একই এলাকার সমাউত ওরফে সত্তা প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুলাই) রাতে চাচার বাড়িতে ঘুমাতে গেলে দুর্বৃত্তরা মাসুদকে ছুরিকাঘাতে হত্যা করে এবং তার চাচা রুবেল প্রামাণিককেও হত্যা চেষ্টা চালায়। রোববার সকালে ঘরের দরজা ভেঙে মাসুদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয় এবং গুরুতর আহত রুবেল প্রামাণিককে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

এই ঘটনার পর নিহত মাসুদের বাবা সমাউত ওরফে সত্তা প্রামাণিক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে নেমে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের প্রতিবেশী ও মামলার আহত সাক্ষী রুবেল প্রামাণিকের বড় ভাই সৌদি প্রবাসী ফরিদ প্রামাণিক (৩৮) কে গ্রেপ্তার করেছে। সোমবার (১৫ জুলাই) মডেল থানা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। হত্যাকাণ্ডটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com