
লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য মজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
তিনি খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন—
“তরুণ প্রজন্মকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হয়ে শরীর চর্চা ও খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলতে হবে। কারণ সুস্থ দেহেই গড়ে উঠে সুস্থ মন। খেলাধুলা যেমন মনকে প্রফুল্ল রাখে, তেমনি শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলী তৈরি করে। তরুণদের ন্যায়-অন্যায়ের পার্থক্য বোঝাতে হবে, তাদের জাগ্রত করে সমাজে যেকোনো অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সাহসী ভূমিকা পালন করতে হবে।