1. dailyainerkantho@gmail.com : admin :
শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১১:২২|
শিরোনামঃ
শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত:

শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, আগস্ট ২, ২০২৬,
  • 8 Time View

 

শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম

ঝিনাইদহ শহরের নির্মানাধীন ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বকর।
রবিবার (২ আগস্ট) বিকালে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তার নেতা কর্মীদের সাথে নিয়ে শহরের এইচএসএস রোড হয়ে সরকারী নূরুন্নাহার মহিলা কলেজ পাড়ার বিভিন্ন ড্রেনের নির্মানাধীন কাজ পরিদর্শন করেন।
কাজের ওয়ার্ক অর্ডার সূত্রে জানাযায়, রিজিলিয়েন্ট আরবান এ্যান্ড টেরিটরিয়াল ডেভলপমেন্ট প্রজেক্ট (আরআইটিডিপি)’র আওতায় বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থয়নে নির্মানাধীন ১.১কি.মি ড্রেনের কাজ চলমান রয়েছে। যার আর্থীক বরাদ্দ ১৫ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার ৭৬৩টাকা।
গত ২০২৫ সালে ১৮ নভেম্বর ড্রেনের নির্মান কাজ শুরু হয় যা সমাপ্ত হওয়ার কথা আগামী নভেম্বরের ১২ তারিখের মধ্যে কিন্তু কাজের উল্লেখ যোগ্য অগ্রগতি নেই। দীর্ঘদিন ড্রেন ভেঙ্গে রেখে দেওয়ায় স্থানীয় বাসিন্দারা বেশ ভোগান্তির মধ্যে রয়েছে বলে জানান। মিজানুর রহমান ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে ঝিনাইদহ পৌরসভা কাজটি বাস্তবায়ন করছে।
কাজের মান এবং অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বকর বলেন, সঠিক ভাবে গুনাগুন যাচাই করে কাজের মান সম্পর্কে বিস্তারিত না বলতে পারলেও সার্বিক অগ্রগতিতে এবং কাজের মান নিয়ে সন্তষ্ট হতে পারছিনা। তবে সিডিউল দেখে কাজের মান যাচাই করা হবে বলেও তিনি জানান।
এসময় ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধীকারীকে মিজানুর রহমানকে পাওয়া যায়নি।

তবে ঝিনাইদহ পৌরসভার পক্ষ থেকে বলা হচ্ছে কাজের মান যাচাই করে নেওয়া হচ্ছে।
এসময় এমপি আলী আজমের সাথে ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলীম, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়ালসহ পৌর ও জেলা শাখার নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com