1. dailyainerkantho@gmail.com : admin :
সিগারেট খেতে নিষেধ করায় মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে তাণ্ডব - dailyainerkantho
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ১১:১৫|
শিরোনামঃ
ইবি সায়েন্স ক্লাবের উদ্যোগে ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা বিষয়ক কর্মশালা অপ্রিতম, মরিয়ম খাতুন, শিপ্রা রানী ও গণপতি চক্রবর্তী হত্যাকান্ড সহ সহিংস অপরাধের সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শাহারপাড়ায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগের সরকারি দপ্তরসমূহে ‘শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল আহমদের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন। বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পাচ্ছেন ঝিনাইদহ ডিবির ইকলাচুর রহমান। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ইবির পাবলিক এডমিনিস্ট্রেশন ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সেতু-নোমান-হাম্মাদ বারহাট্টায় আগুনে পোড়া মন্টুর বাড়ি পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

সিগারেট খেতে নিষেধ করায় মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে তাণ্ডব

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫,
  • 144 Time View
 মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় কাউন্টারের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কাউন্টারের বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

জানা গেছে, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে সোহাগ পরিবহনের বাস কাউন্টারে হামলা ও ভাঙচুর করে কয়েকজন যুবক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের ওই সময়ে দুই যুবক সোহাগ পরিবহনের মালিবাগ কাউন্টারের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। এ সময় কাউন্টার কর্তৃপক্ষ তাদের দূরে গিয়ে ধূমপান করতে বললে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

পরবর্তীতে ওই দুই যুবক আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনে। তারা হঠাৎ করেই কাউন্টারে হামলা চালায় এবং ভাঙচুর করে। এতে কাউন্টারের কাচ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় আতঙ্কে আশপাশের সাধারণ মানুষ দৌড়ে সরে যায়।

সোহাগ পরিবহন কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এ ঘটনায় তাদের অন্তত কয়েকজন কর্মচারী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। বর্তমানে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com