1. dailyainerkantho@gmail.com : admin :
৩৭তম বিয়ে করতে এসে আটক ভুয়া সেনা সদস্য - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১১:৩৪|
শিরোনামঃ
শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত:

৩৭তম বিয়ে করতে এসে আটক ভুয়া সেনা সদস্য

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, জুলাই ২৫, ২০২৫,
  • 110 Time View

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পাঠানপাড়া বাজারে সেনাবাহিনীর ভুয়া সদস্য পরিচয়ে বিয়ে করতে এসে ছদরুল ইসলাম (৪১) নামের এক ব্যক্তি ও ঘটককে আটক করেছে স্থানীয়রা। ভুয়া পরিচয়ে এখন পর্যন্ত অন্তত ৩৬টি বিয়ে করেছে বলে জানান তিনি। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ২ টার সময় জেলার ক্ষেতলাল উপজেলায় এ ঘটনা ঘটে।

আটক ছদরুল ইসলাম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার হরিনাথপুর বিশপুকুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে এবং ঘটক আব্দুর রহিম (৫৫) একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হোপ গ্রামে ভূয়া পরিচয়ে বিয়ে করতে আসে। তার আচরণ কনের পরিবারের কাছে সন্দেহজনক মনে হলে তারা বিষয়টি স্থানীয়দের কাছে জানায়। প্রতারকের পরিচয় নিশ্চিত হলে স্থানীয়রা ছদরুল ইসলাম ও ঘটক আব্দুর রহিমকে পুলিশের হাতে তুলে দেয়।

ক্ষেতলাল থানার ওসি এস এম কামাল হোসেন (তদন্ত) বলেন, প্রতারক দীর্ঘদিন ধরে সেনা সদস্য পরিচয়ে বিয়ে ও অর্থ আত্মসাতের মাধ্যমে প্রতারণা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। তদন্তে আরও তথ্য পাওয়া যাবে।জয়পুরহাটের পাঁচবিবি এলাকায়ও তার দ্বারা অনেকেই প্রতারনার শিকার হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com