1. dailyainerkantho@gmail.com : admin :
চাঁদপুরে রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে কমিটি বিলুপ্তির বিজ্ঞপ্তি - dailyainerkantho
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৬:০৪|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে রাজশাহী মহানগর যুবদলের সম্মাননা স্মারক প্রদান অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীতে হামলার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন বাংলাদেশ সমতা পার্টির প্রতিবাদী সমাবেশ- সরকারের ব্যর্থতায় তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি দাম কমানোর আহবান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা 0x4313e5d5 হরিণাকুণ্ডুতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরন। ​ঠাকুরগাঁওয়ে ধানের শীষের গণসংযোগ: প্রার্থীকে ফুলের মালা পরিয়ে বরণ করল দুই শিশু হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ২৯ অক্টোবর ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা এনআরসির “নিপীড়িত মানুষের পক্ষে লড়তে আইন পেশায় ফিরব” – ড. নয়ন বাঙালি

চাঁদপুরে রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে কমিটি বিলুপ্তির বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুলাই ২৬, ২০২৫,
  • 164 Time View
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে রিজভী দাবি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট।পাশাপাশি এ নিয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিটি বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার দিয়া হয়েছে। একইসঙ্গে সেখানে ফেসবুকে ছড়ানো ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটিও সেঁটে দেয়া হয়েছে।
রিজবী বলেন, ‘আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে দলের সকল পর্যায়ের নেতামকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে।বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।’
উল্লেখিত প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হলো।’
যা লেখা আছে ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে
‘মতলব উত্তর, দক্ষিণ উপজেলা এবং মতলব পৌরসভা ও ছেংগারচর পৌরসভাধীন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাতীদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দলের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। অতি শিগগির সকলের মতামতের ভিত্তিতে সমন্বয় করে কমিটি ঘোষণা করা হবে।’
তবে এবারই প্রথম নয়। এর আগে গত বছরের ১১ নভেম্বরে রিজভীর স্বাক্ষর জাল করে চাঁদপুর কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্তির ভুয়া প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। তখনও একই পদক্ষেপ নিয়েছিলেন দলটির এই শীর্ষ নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com