1. dailyainerkantho@gmail.com : admin :
জমি লিখে নিয়ে বাবা-মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে - dailyainerkantho
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ১:২৯|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

জমি লিখে নিয়ে বাবা-মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, আগস্ট ৯, ২০২৫,
  • 281 Time View

লালমনিরহাটে ছেলে, ছেলের বউ ও নাতির বিরুদ্ধে কৌশলে জমি লিখে নিয়ে বৃদ্ধ বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

মেয়ের বাড়িতে আশ্রয় নিয়ে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে থানায় অভিযোগ দিয়েছেন বৃদ্ধ দম্পতি। এমন ঘটনা ঘটেছে পৌরসভার উত্তর সাপটানা মদনের চক নামক এলাকায়।

ভুক্তভোগী বৃদ্ধ দম্পতি ওই এলাকার মৃত মুন্সের আলীর ছেলে আছিমুদ্দিন (৮০) ও তার স্ত্রী খোদেজা খাতুন (৬০)। অভিযুক্তরা হলেন- ছেলে খবির উদ্দিন, ছেলের বউ শাহিনা বেগম ও নাতি মো. শাহিন আলম।

বৃদ্ধ দম্পতির অভিযোগ, ছেলে, ছেলের বউ ও নাতি মিলে কৌশলে সব জমি লিখে নিয়ে বাড়ি থেকে বের করে দেন। পরে ওই বৃদ্ধ দম্পতি মেয়ের জামাইয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। গত বৃহস্পতিবার রাতে আছিমুদ্দিন বাদি হয়ে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ থেকে জানা যায়, বাড়ি, ভিটাসহ সব জমি লিখে নিয়ে আছিমুদ্দিন ও তার বৃদ্ধ স্ত্রীকে ভরণপোষণ দেওয়া বন্ধ করে দেয় ছেলে। ফলে অতি কষ্টে দিনাতিপাত করতে থাকে। একপর্যায়ে বৃদ্ধ দম্পতিকে বাড়ি থেকে চলে যেতে বলে তারা।

কোনো উপায় না পেয়ে ওই দম্পতি মেয়ে জামাতার বাড়িতে অবস্থান নেয়। পরে বৃদ্ধ দম্পতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে, তাদের দুই মেয়েসহ মেয়ে জামাতারা দেখাশোনা করে। কিন্তু ছেলে-ছেলের বউ, নাতি তাদের কোনো খোঁজখবর নেয়নি। সুস্থ হয়ে পুনরায় বাড়িতে ফিরলে তারা বৃদ্ধার ঘরের ফ্যানের সংযোগ কেটে দেয়। একপর্যায়ে বৃদ্ধ দম্পতিকে তারা বাড়ি থেকে বের করে দেয়।

এ ব্যাপারে ভুক্তভোগী আছিমুদ্দিন বলেন, আমি কোথায় গেলে বিচার পাব। এ বয়সে এমন দেখতে হবে ভাবিনি। এখন আমি ছোট মেয়ের বাড়িতে আর আমার স্ত্রী বড় মেয়ের বাড়িতে আছে। দুজন আলাদা আলাদা আশ্রয়ে আছি। আমি আর ছেলের বাড়িতে যেতে চাই না। আমি আমার জমাজমি ফেরত চাই।

এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ নূরনবী বলেন, বৃদ্ধ আছিমুদ্দিনের বিষয়টি মর্মান্তিক, অভিযোগ পেয়ে ছেলে, ছেলের বউ ও নাতিকে থানায় ডাকা হয়েছে। তারা আসেনি, তাই নিয়ম অনুযায়ী মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com