1. dailyainerkantho@gmail.com : admin :
ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত - dailyainerkantho
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| দুপুর ১:০১|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে রাজশাহী মহানগর যুবদলের সম্মাননা স্মারক প্রদান অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীতে হামলার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন বাংলাদেশ সমতা পার্টির প্রতিবাদী সমাবেশ- সরকারের ব্যর্থতায় তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি দাম কমানোর আহবান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা 0x4313e5d5 হরিণাকুণ্ডুতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরন। ​ঠাকুরগাঁওয়ে ধানের শীষের গণসংযোগ: প্রার্থীকে ফুলের মালা পরিয়ে বরণ করল দুই শিশু হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ২৯ অক্টোবর ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা এনআরসির “নিপীড়িত মানুষের পক্ষে লড়তে আইন পেশায় ফিরব” – ড. নয়ন বাঙালি

ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

তৌহিদ হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, জুন ৩০, ২০২৫,
  • 213 Time View

 

তৌহিদ হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহ জেলা সদরে রেললাইন, সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় শহরের পায়রা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে ‘ঝিনাইদহ জেলা রেললাইন-মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি’।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও সাবেক উপাধ্যক্ষ এন.এম. শাহজালাল, মানবাধিকার নেতা আমিনুর রহমান টুকু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, এনজিও কর্মী শরিফা খানম, জেলা প্রেসক্লাব সভাপতি আসিফ ইকবাল কাজল, গাইনি বিশেষজ্ঞ ডা. মারফিয়া খাতুন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোশাররফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “ঝিনাইদহ জেলা বহুদিন ধরে উন্নয়নের ক্ষেত্রে অবহেলিত। এখানে রেললাইন না থাকায় অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হচ্ছে। জেলা সদর হাসপাতালে রোগীদের পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নেই। সরকারি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন এ জেলার মানুষের ন্যায্য অধিকার।”

তারা আরও বলেন, “ঝিনাইদহের বিশাল জনগোষ্ঠীকে উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগের আওতায় আনতে সরকারের দ্রুত কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ দাবি বাস্তবায়নে টালবাহানা চলতে থাকলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে একাত্মতা প্রকাশ করেন। অংশগ্রহণকারীরা দাবি পূরণের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com