1. dailyainerkantho@gmail.com : admin :
ডিপ্লোমা প্রকৌশলীদের প্রমোশন কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে প্রকৌশলী শিক্ষার্থীদের মানববন্ধন - dailyainerkantho
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ১:০১|
শিরোনামঃ
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ!! সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা তেঁতুলিয়ায় পৃথক অভিযানে ৫৮ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ‘বিভেদ নয় ঐক্য’-মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা 

ডিপ্লোমা প্রকৌশলীদের প্রমোশন কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে প্রকৌশলী শিক্ষার্থীদের মানববন্ধন

মো সাইফুল আলম সরকার
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬,
  • 38 Time View

 

ডিপ্লোমা প্রকৌশলীদের প্রমোশন কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে প্রকৌশলী শিক্ষার্থীদের মানববন্ধন

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: ডিপ্লোমা টেকনিশিয়ানদের সহকারী প্রকৌশলী পদে অবৈধ ৫০% কোটা দাবির প্রতিবাদে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’। আজ ৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার সকাল ১০:৩০ টায় ঢাকার আব্দুল গণি রোডস্থ বিদ্যুৎ ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সহকারী প্রকৌশলী পদে মেধা ও যোগ্যতার তোয়াক্কা না করে ডিপ্লোমা টেকনিশিয়ানদের জন্য ৫০% প্রমোশন কোটা নির্ধারণের দাবি সম্পূর্ণ অবৈধ, অযৌক্তিক এবং প্রকৌশল শিক্ষার মান অবনমনের চক্রান্ত। একে তো ১০ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ নেই অন্যদিকে ১০ম থেকে ৯ম গ্রেডে ডিপ্লোমাদের প্রমোশন অযৌক্তিক। পেশাগত দক্ষতা ও মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে এ ধরনের বৈষম্যমূলক কোটা প্রথা মেনে নেওয়া হবে না।

উক্ত মানববন্ধনে প্রকৌশলী অধিকার আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দসহ পেশাজীবী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।
এদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি এম. ওয়ালী উল্লাহ, প্রকৌশলী অধিকার আন্দোলনের সেক্রেটারি সাকিবুল হক লিপু, সিনিয়র সহ-সভাপতি সাকিল আহমদ ইকবাল, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) এর ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, চাকুরী প্রার্থী, সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং কেন্দীয় প্রতিনিধি।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে এই অবৈধ দাবি প্রত্যাখান করে প্রকৌশল খাতে পেশাদারিত্ব ও মেধাভিত্তিক পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com