1. dailyainerkantho@gmail.com : admin :
ড.মাসুদের সার্বিক সহযোগিতায় চোখের আলো ফিরে পেলেন বাউফলের জব্বার ও ডালিয়া! - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ১২:২৭|
শিরোনামঃ
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

ড.মাসুদের সার্বিক সহযোগিতায় চোখের আলো ফিরে পেলেন বাউফলের জব্বার ও ডালিয়া!

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ২, ২০২৫,
  • 497 Time View

এছাড়া বাউফলের নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামের ডালিয়া আক্তারেরও (৩৫) চোখে ছানি পড়েছে। ডাক্তারি ভাষায় যাকে বলা হয় চোখের ইভিআইটিস।তারও সমস্যা প্রায় আব্দুল জব্বারের মত। চোখে অস্পষ্ট দেখেন এবং অর্থাভাবে চোখের অপারেশন করতে পারছিলেন না ডালিয়া।

আজ ২ জুলাই (বুধবার) বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সার্বিক সহযোগিতায় এবং একান্ত প্রচেষ্টায় আব্দুল জব্বার ও ডালিয়া আক্তারের চোখে সফল ছানি অপারেশন হয়েছে।রাজধানীর প্রথম সারির প্রাইভেট হসপিটাল ইবনে সিনায় এই সফল অপারেশন করেন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা.জাকিয়া ফারহানা।

এখানেই শেষ নয়, চোখের জটিলতায় ভোগা আব্দুল জব্বার ও ডালিয়া আক্তারের সফল অপারেশন পরবর্তী ঔষধ থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করার দায়িত্ব নিয়েছেন বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।
এ বিষয়ে কথা হয় আব্দুল জব্বারের সাথে। তিনি বলেন, আমার চোখের আলো ফিরিয়ে দেয়ায় আমি ও আমার পরিবার ড. মাসুদ স্যারের প্রতি আজন্ম কৃতজ্ঞ থাকব। তার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। আমি আগে চোখে কম এবং অস্পষ্ট দেখতাম। কিন্তু এখন অপারেশনের পরে আগের চেয়ে বেশি দেখতেছি।আলহামদুলিল্লাহ।

এ বিষয় ডালিয়া আক্তার বলেন, আমার চোখে দীর্ঘদিন যাবত সমস্যা ছিল। টাকার অভাবে চোখের ডাক্তার দেখাতে পারিনি। অপারেশন তো অনেক দূরের কথা। কিন্তু ডঃ মাসুদ স্যারের স্মরণাপন্ন হওয়ার পরে ডাক্তার দেখানো থেকে শুরু করে পরীক্ষা-নিরীক্ষা এবং একটি সফল চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। এখন আমি চোখে স্পষ্ট দেখতে পারি। মহান আল্লাহর দরবারে মাসুদ স্যার ও তার পরিবারের জন্য দোয়া থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com