1. dailyainerkantho@gmail.com : admin :
পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৫:২৮|
শিরোনামঃ
তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬,
  • 118 Time View

 

পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন

পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে
কৃষক কার্ড বিতরণ করছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ |
পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের অন্যান্য এলাকার মতো পাইলট প্রকল্প হিসেবে পঞ্চগড়ের পাঁচপীর এলাকায় দুই হাজার কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হয়েছে। পাশাপাশি সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর ব্লকের দেড় হাজার কৃষককেও কার্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী বলেন, কৃষি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না, কোনো ধর্ম-বর্ণের ভিত্তিতেও বিচার করা হবে না। যারা পাওয়ার যোগ্য, তাদেরকেই এই কার্ড দেওয়া হবে। এভাবে বাংলাদেশের চার কোটি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ফ্যামিলি কার্ড ইতোমধ্যে উদ্বোধন করা হয়েছে। ইনশাল্লাহ, আগামী দুই-তিন মাসের মধ্যে সারা দেশে আরও ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে শুধু প্রশাসন নয়, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি সচেতন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। আমরা ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য-সহায়তা প্রদানে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে কাউকে বিচার করব না। যারা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত, তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।পরে প্রতিমন্ত্রী ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে কৃষক কার্ড এবং দুটি করে ফলজ গাছের চারা বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com