1. dailyainerkantho@gmail.com : admin :
প্রভাবশালী পরিবারের বাড়ি থেকে শালিক পাখি উদ্ধার - dailyainerkantho
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:১৬|
শিরোনামঃ
ইবি সায়েন্স ক্লাবের উদ্যোগে ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা বিষয়ক কর্মশালা অপ্রিতম, মরিয়ম খাতুন, শিপ্রা রানী ও গণপতি চক্রবর্তী হত্যাকান্ড সহ সহিংস অপরাধের সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শাহারপাড়ায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগের সরকারি দপ্তরসমূহে ‘শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল আহমদের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন। বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পাচ্ছেন ঝিনাইদহ ডিবির ইকলাচুর রহমান। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ইবির পাবলিক এডমিনিস্ট্রেশন ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সেতু-নোমান-হাম্মাদ বারহাট্টায় আগুনে পোড়া মন্টুর বাড়ি পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

প্রভাবশালী পরিবারের বাড়ি থেকে শালিক পাখি উদ্ধার

ফরাস উদ্দীন
  • Update Time : রবিবার, অক্টোবর ৫, ২০২৫,
  • 193 Time View

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দেওগাঁও গ্রামের এক প্রভাবশালী পরিবারের বাড়ি থেকে একটি বন্যপ্রাণী শালিক পাখি উদ্ধার করেছে হবিগঞ্জের প্রকৃতি সংরক্ষণ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগ অধিদপ্তর।
শনিবার (৫ অক্টোবর) বিকালে হবিগঞ্জ বন্যপ্রাণীর রেঞ্জ অফিসার মো. মাহমুদ হোসেনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে শালিক পাখিটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মো. সালেক মিয়ার ছেলে মো. শাইখ মিয়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে বন্যপ্রাণী শালিক পাখিটি পোষ মানিয়ে পালন করে আসছিলেন।
স্বেচ্ছাসেবী সংগঠন পাখি প্রেমিক সোসাইটির যুগ্ম আহবায়ক বিশ্বজিৎ পাল জানান,একটি পাখি উদ্ধার হলেও কাজটিকে আমরা স্বাগত জানাচ্ছি।
রেঞ্জ অফিসার মাহমুদ হোসেন জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী অবৈধভাবে বন্যপ্রাণী পালন দণ্ডনীয় অপরাধ। উদ্ধারকৃত শালিক পাখিটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করার প্রক্রিয়া চলছে।
স্থানীয় সচেতন মহল বন্যপ্রাণী অধিদপ্তরের এ অভিযানে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com