1. dailyainerkantho@gmail.com : admin :
বরিশালে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন। - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১:৫৩|
শিরোনামঃ
শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত:

বরিশালে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, জুলাই ২৭, ২০২৫,
  • 126 Time View

 

বরিশালে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন।

 

বরিশালের উজিরপুরে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে শাহ আলম খান (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার বরাকোঠা ইউনিয়নের খাটিয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহ আলম খান ওই গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে। হত্যাকাণ্ডের পরপরই ঘাতক ছেলে শিমুল খান (৩০) কে আটক করে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী।

নিহতের ভাই দুলাল খান জানান, শাহ আলম খান বিদ্যুৎ অফিসে চাকরি করতেন এবং অবসরের পর পরিবার নিয়ে নিজ বাড়িতে থাকতেন। তার ছেলে শিমুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়ই মাদকের টাকার জন্য বাবার সঙ্গে ঝগড়া ও মারধর করতো। রবিবার দুপুরে শাহ আলম বাড়ির পথে যাচ্ছিলেন, এ সময় সিকদারবাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে ছুরি দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে শিমুল। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম জানান, পারিবারিক দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘাতক শিমুলকে আটক করা হয়েছে। তদন্ত চলছে, দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com