1. dailyainerkantho@gmail.com : admin :
বিচার চেয়ে সংবাদ সম্মেলন! হত্যা মামলার আসামিরা বেপরোয়া, নিষ্ক্রিয় পুলিশ: এলাকাবাসীর ক্ষোভ - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১২:৩০|
শিরোনামঃ
জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা.

বিচার চেয়ে সংবাদ সম্মেলন! হত্যা মামলার আসামিরা বেপরোয়া, নিষ্ক্রিয় পুলিশ: এলাকাবাসীর ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ২, ২০২৫,
  • 118 Time View
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছোট ষাটনল রঙ্গুখাঁর কান্দি গ্রামের মো. ফারুক খানকে সালিশি বৈঠকে বেঁধে পিটিয়ে হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছেন।বুধবার (২ জুলাই) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, ২ জুন বিকেলে দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে পারিবারিক একটি সালিশ বসানো হয়। সেখানে প্রথম স্ত্রী হ্যাপী বেগম ও তার পক্ষের সালিশ দার রোকনুজ্জামান খান, নাছির প্রধান, নেয়ামত উল্ল্যাসহ ১২ থেকে ১৫ জন মিলে ফারুক খানকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে মারধর করে।

ফারুক খানের বাবা নুর মোহাম্মদ খান বাধা দিলে তাকেও গাছের সাথে বেঁধে মারধর করে। পরে আহত অবস্থায় তাকে ঘরে নিয়ে মুখে বিষ ঢেলে দেয়। পরে এ ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হয়।

মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৫টায় রোকনুজ্জামানসহ কয়েকজন বাড়িতে হামলা চালায়। তারা মামলা তুলে নিতে ভয়ভীতি দেখান।নিহতের বাবা নূর মোহাম্মদ খান বলেন, আমার ছেলে ফারুক দ্বিতীয় বিয়ে করায় তাকে ডেকে সালিশের নামে পরিকল্পিত ভাবে গাছে বেঁধে মারধর করা হয়। আমি বাধা দিতে গেলে আমাকেও গাছে বেঁধে নির্যাতন করে। মারধরের আঘাতে ছেলের শরীর থেঁতলে যায়। পরে তারা মুখে বিষ ঢেলে দিয়ে বলে আত্মহত্যা করেছে।

তিনি আরো বলেন, আমরা ন্যায়বিচার চাই। আসামিরা এখনও গ্রেপ্তার হয়নি। তারা এলাকায় প্রভাবশালী, প্রশাসন নীরব। এ ঘটনায় চাঁদপুর আদালতে আমরা হত্যা মামলা করেছি। এখনো আসামিরা ধরাছোঁয়ার বাইরে।নিহতের মা হাসনেয়ারা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেকে যারা মেরেছে তাদের ফাঁসি চাই।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ফারুক খানকে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথে রাত ১১টার দিকে ফারুক মারা যান।

স্থানীয়রা জানান, এই হত্যাকাণ্ড নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকায় সালিশের নামে একজন মানুষকে মেরে ফেলার ঘটনা নজিরবিহীন। প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিচার নিয়ে উদ্বেগ বাড়ছে।

এদিকে, ফারুক খানের প্রথম স্ত্রী হ্যাপী বেগম গত ২২ জুন আদালতে একটি পাল্টা মামলা দায়ের করেছেন। মামলায় তিনি দাবি করেন ফারুক আত্মহত্যা করেছেন। তবে নিহতের পরিবার এই মামলাকে ‘হত্যা ধামাচাপা দেয়ার অপচেষ্টা’ বলে আখ্যায়িত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান বলেন, বিষয়টি আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এখনো ময়নাতদন্ত প্রতিবেদন আসেনি। তদন্ত চলমান রয়েছে।

এই ঘটনায় দু’টি মামলা আদালতে বিচারাধীন থাকলেও, হত্যার অভিযোগ দায়ের করা মামলাটি নিয়ে এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com