1. dailyainerkantho@gmail.com : admin :
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ন্যাশনাল ডক্টরস ফোরামের তাৎপর্যপূর্ণ সেমিনার অনুষ্ঠিত - dailyainerkantho
২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৭:২৮|
শিরোনামঃ
​বুড়ির বাঁধে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাছ শিকার উৎসব, হাজারো মানুষের ঢল রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা পঞ্চগড়ে নারীসহ দুজনের মৃত্যু মানসিক ভারসাম্যহীন মিজানুর রহমানের মৃত্যুর বিচার কোথায়? পিছনে নয়, ঠাকুরগাঁওকে আধুনিক মডেলে রূপান্তর করতে চাই’: নির্বাচনী জনসভায় মির্জা ফয়সাল আমীন যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে রাজশাহী মহানগর যুবদলের সম্মাননা স্মারক প্রদান অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীতে হামলার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন বাংলাদেশ সমতা পার্টির প্রতিবাদী সমাবেশ- সরকারের ব্যর্থতায় তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি দাম কমানোর আহবান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা 0x4313e5d5

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ন্যাশনাল ডক্টরস ফোরামের তাৎপর্যপূর্ণ সেমিনার অনুষ্ঠিত

সাইফুল আলম সরকার
  • Update Time : বুধবার, এপ্রিল ৮, ২০২৬,
  • 392 Time View

 

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ন্যাশনাল ডক্টরস ফোরামের তাৎপর্যপূর্ণ সেমিনার অনুষ্ঠিত

মো: সাইফুল আলম সরকার, ঢাকা:   বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে “Together for Health, Stand with Science” প্রতিপাদ্যকে সামনে রেখে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর উদ্যোগে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)- এর সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে আজ ০৮ এপ্রিল ২০২৬, বুধবার, বিকাল ৩:০০ টায় এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বর্তমান বৈশ্বিক ও জাতীয় স্বাস্থ্য পরিস্থিতিতে বিজ্ঞানভিত্তিক চিকিৎসা, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের গুরুত্ব তুলে ধরতেই এই সেমিনারের আয়োজন করা হয়। দেশের প্রথিতযশা চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়ে ওঠে। সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্বাস্থ্যনীতি বিশেষজ্ঞ ডা. কামার উদ্দিন মুজাক্কির। তিনি তার মূল বক্তব্যে বর্তমান স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জ, বৈজ্ঞানিক গবেষণার গুরুত্ব, প্রমাণভিত্তিক চিকিৎসা পদ্ধতির প্রয়োজনীয়তা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর আলোকপাত করেন।

তিনি বলেন, “স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং গবেষণার ওপর নির্ভরশীলতা বৃদ্ধি করতে হবে।” উক্ত সেমিনারে প্যানালিস্ট হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, অধ্যাপক ডা. মোঃ মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ডা. খোরশেদ আলী মিয়া, অধ্যাপক ডা. নাঈমা মোয়াজ্জেম, ডা. নাহিদুজ্জামান সাজ্জাদ, ডা. হুরজাহান বানু। এছাড়াও উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, জেনারেল সেক্রেটারি, এনডিএফ। অধ্যাপক ডা. সাজেদ আবদুল খালেক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এনডিএফ। ডা. একেএম ওয়ালীউল্লাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এনডিএফ। ডা. মোঃ আতিয়ার রহমান, ভাইস প্রেসিডেন্ট, এনডিএফ। ডা. এমজি ফারুক হোসেন, জয়েন্ট সেক্রেটারি, এনডিএফ। ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, জয়েন্ট সেক্রেটারি, এনডিএফ। ডা. মোঃ শাহাদাত হোসেন, জয়েন্ট সেক্রেটারি, এনডিএফ। ডা. এস এম খালেদুজ্জামান, সভাপতি, ঢাকা মহানগরী উত্তর। ডা. নাজমুল আরেফিন, কোসাধ্যক্ষ, এনডিএফ, ডা. একেএম জিয়াউল হক, অফিস সম্পাদক, এনডিএফ।

সেমিনারে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন, “একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনের জন্য বিজ্ঞানসম্মত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।” তিনি স্বাস্থ্যখাতে নীতি নির্ধারণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি তরুণ চিকিৎসকদের গবেষণায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, ডা. মোঃ জাহাঙ্গীর-উল আলম সোহেল, সেক্রেটারি, বিসিএস হেলথ ফোরাম ও ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, জয়েন্ট সেক্রেটারি, এনডিএফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com